বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি হেলালকে শোকজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভীতি প্রদর্শন করার অভিযোগে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার বিকালে নওগাঁ-৬ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ আফসান ইলাহী এমপি হেলালকে এ নোটিশ দেন। স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এ শোকজ করা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নেতাকর্মী ও আত্মীয়স্বজন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের কর্মীদের ভীতি প্রদর্শন করেছেন। এমন অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে একটি অভিযোগ করেন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপিকে লিখিত বক্তব্য প্রদানের জন্য এবং অন্যান্য সাক্ষীসহ আগামী সোমবার (১৮ ডিসেম্বর) নওগাঁ-৬ সংসদীয় আসনের জন্য গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় নওগাঁর আত্রাই সহকারী জজ আদালতে সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়।

অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক সুমন বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার পর থেকে আনোয়ার হোসেন হেলালের নেতাকর্মী ও তার আত্মীয়স্বজনরা আমার কর্মীদের নানাভাবে ভীতি প্রদর্শন করছে। এ জন্য আমি গত মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করি। ওই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার ভুক্তভোগী চারজন ব্যক্তির সাক্ষ্য শুনেন। আমাদের সাক্ষ্য শুনার পর আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আশা করছি আমি ন্যায় বিচার পাব।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, কারণ দর্শানোর নোটিশ করার বিষয়ে আমি শুনেছি। আমার নেতাকর্মী ও আত্মীয়স্বজনদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নির্বাচনী অনুসন্ধান কমিটির নোটিশের পরিপ্রেক্ষিতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণসহ আমি আমার জবাব দেব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীর মেধাবী মুখ কেয়ামনি’র উচ্চ শিক্ষা নিয়ে সংশয় !

চট্রগ্রামে ডাকাতি প্রস্তুতিকালে বহু মামলার ৩ আসামি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার 

অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেনা শারীরিক প্রতিবন্ধী বাদশা মিয়া, নষ্ট হওয়ার পথে দুটি চোখ

মেহেরপুর শ্যামপুর ইউনিয়ন আ.লীগের জনসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পারিবারিক শিক্ষা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন

চোখের জলে, বাকরুদ্ধ গলায় স্বরণ তৃনমূল নেতা সেলিম খানের 

রংপুর-১ আসনকে স্বাধীনতার স্বাদ দিলেন জনতার এমপি বাবলু 

সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের নামে চোরাকারবারির মামলা

রমজানে সুস্থতা ও কিছু মাসয়ালা

ঈদগাঁওর কালিরছড়ায় ২শ একর জমিতে চাষাবাদ ব্যাহতের আশংকা : হতাশ কৃষক