বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নজরকাড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভার নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম: ভারতের লোকসভা র নির্বাচন শেষ দফায় আয়োজিত হতে চলেছে। আগামী কাল ১লা, জুন ঠিক সকাল ৭টায় থেকে ভোট দিতে পারবেন ভারতের নাগরিক। এই শেষ দফায় নির্বাচনের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়। প্রতিটি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয় অস্ত্র নিয়ে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাথে থাকবে রাজ্যের পুলিশ।

ভারতের মুখ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোন গন্ডগোল ও ঝামেলা বরদাস্ত করা হবে না। তাই সি সি টিভি ক্যামেরা ব্যবহার করা হবে বুথে। পশ্চিম বাংলার কলকাতা সহ যাদবপুর লোকসভা কেন্দ্র এবং জয়নগর মথুরাপুর লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র সহ আরো অনেক কেন্দ্র এ ভোট হবে।

আজ থেকে আসতে চলেছে ভোট নিতে আসা কর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার সকলেই কড়া নিরাপত্তা র মধ্যে ভোট করাতে বদ্ধ পরিকর।

আগামী ৪ই, জুন ভারতের লোকসভার ভোট গণনা শুরু হবে। সাথে সাথে ভাগ্য পরিবর্তন করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের। এবারের নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের সাথে অবিজেপি জোট সরকার গঠন করতে ইন্ডিয়া টিম তৈরি করা হয়। কিন্তু ভোট শুরু হবার আগেই এই জোট ভেঙে বের হয়ে আসে তৃনমূল দল। বর্তমানে বি জে পি জোট এন ডি এ ফের ক্ষমতায় আসবে না, আবার ভারতের নাগরিকরা ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে টিম ইন্ডিয়া ক্ষমতা দখল করতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ই জুন পর্যন্ত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফেসবুকে প্রেমিক সেজে ব্যক্তিগত ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে; গ্রেফতার ২

ঈদগড়ের ব্যবসায়ী তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মূলধারার সিডিসি’র সম্পাদক দেলওয়ার মানিকের স্বপরিবারে ওমরাহ্ পালনে সৌদি যাত্রা

দুর্বৃত্তায়ন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লেখালেখিই কাল হল সাংবাদিক ও লেখক আবুল কালাম আজাদের

দেবহাটায় সরিষা গাদায় আগুন, কৃষক পরিবারে হতাশা

টেকনাফ বার্মিজ মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় শতাধিক দোকান পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ৫ কোটি টাকা

যুক্তরাজ্যে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের মামলা চালানোর সুযোগের নিন্দায় আইসিএসএফ

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডি: মার্কিন সংবাদপত্র পলিসি ওয়াচার