বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নদীভাঙন পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বরে এনসিপি নেতৃবৃন্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

 

মোঃ শাকিল হাসান: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন এনসিপি সরাইলের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদীর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, নদী ভাঙনের ফলে বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে শত শত পরিবার। এ দুর্যোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

নদিভাঙন পরিদর্শন শেষে আশরাফ মাহদি বলেন, স্থানীয়দের কথা থেকে জানতে পারলাম এ সমস্যা ২০১৮ সাল থেকেই চলে আসছে। যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে বিভিন্ন ফার্ম ও রাইসমিল সহ রাষ্ট্রীয় হাজার কোটি টাকার সম্পদ এখন পানি নিচে হারিয়ে গেছে। বিগত সময়ের প্রতিনিধিরা বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েও কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

অতিসত্বর এই ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ ডাম্পিংসহ দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সদিচ্ছা থাকলে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।

এনসিপি সরাইলের নেতৃবৃন্দ আশ্বস্ত করে বলেন, এলাকাবাসীর যে কোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে কার্যকর উদ্যোগ গ্রহণে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি।

সরেজমিন পরিদর্শনে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হাজী মোবারক হোসেন, যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম, এবং সমন্বয় কমিটির সদস্য দুর্জয় মাহমুদ ও নাসরুল্লাহ মুয়াজ, আশুগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম ডালিম, দিপু মোল্লা ও এহসান ভুইয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবী সংবলিত লিফলেট বিতরণ

সরকারের উন্নায়ন বাইপাস সড়ক বাঁধাগ্রস্থ করতে স্বার্থান্বেষী মহলের মানববন্ধন

নেত্রকোনায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি 

শেরপুরে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে রক্ত সৈনিকদের ব্যতিক্রম আয়োজন

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

ঝিকরগাছায় সালেহা ক্লিনিক থেকে নবজাতক বিক্রির অভিযোগ 

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত

ফুল ফুটুক আর না-ই ফুটুক পহেলা ফাল্গুন, ঋতু রাজ বসন্তের প্রথম দিন

শিবপুরে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন

পেট্রোল পাম্পের দেয়া ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন