বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটাযুদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা: নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের  কাদির গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী  টেঁটা যুদ্ধে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উপজেলার দূর্গম  চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের খোদাজিলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ভোরে এলাকায় আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে দুপক্ষের কয়েকশত লাঠিয়াল ও টেঁটাবাজ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় তারা দা, ছুরি, রামদা, চাপাতি, কিরিচ ও টেঁটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের উপর আক্রমণ করেন। এতে ১৫/২০ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষেরই ২/৩ আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা এলাকা ত্যাগ করে। গ্রেপ্তার না হলেও আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লালপুরে তালা ভেঙ্গে ভূমি অফিসে চুরি

স্ত্রীকে কুপিয়ে হত্যা; ঘরে তিন মাসের শিশু কন্যা, পলাতক স্বামী

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৬ বিজিবি’র হাতে আটক পাঁচ

রাণীনগরে ইউএনও‘র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদের শ্বশুরের ইন্তেকাল

স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অবশ্যই অর্থবহ হতে হবে : প্রধানমন্ত্রী        

বারুদের নয় ভালবাসার আগুন জ্বলুক 

তারাকান্দায় সিএনজি মটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে প্রেম করার অপরাধে নির্যাতন করে যুবককে হত্যা