বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না’গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

২৬ শে মার্চ, বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে চাষাড়া বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার।এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা পুলিশ নারায়ণঞ্জের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে পৌর স্টেডিয়াম, নারায়ণগঞ্জ এ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, রঙ বেরঙের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়।

পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়গণ প্যারেড পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল, আনসার দল, কারারক্ষী দল, বিএনসিসি দল, ফায়ার সার্ভিস দল, বাংলাদেশ স্কাউটস এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দলের সমন্বয়ে এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনী হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন ধ্বর্তন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ