বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না’গঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আড়াইহাজার ও গোপালদীতে মোবাইল কোর্ট অভিযান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে জন আটক হয়েছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা প্রশাসনের একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান’র নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট।

অভিযানকালে আটক করা হয়, মাদক ব্যবসায়ী হাসিনা (৬০) তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, আলম (৩৯), শফিকুল ইসলাম ওরফে ল্যাংড়া শফিক (৪৫)। এদের মধ্যে মাদকসেবী হিসেবে আটক করা হয় লিটন (২৪) ও বাবুল (৩৫)।

মোবাইল কোর্টে আটক ব্যক্তিদের মাদক রাখার দায়ে ও সেবনের অপরাধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এলাকাবাসীর দাবি, এসব চিহ্নিত ব্যক্তির কারণে দীর্ঘদিন ধরে রামচন্দ্রদী, গোপালদী এবং আশপাশের এলাকায় মাদকের বিস্তার ঘটছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাজাহানপুরে পারতেখুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

আওয়ামীলীগ সরকার গ্রামীন উন্নয়নে কাজ করে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান 

ফেরত এলো বিদেশে রড চাপায় নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ

শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : টুইট বার্তায় মোদি  

ঈদগাঁওতে দুটি বেসরকারী হাসপাতালকে ৬০ হাজার টাকা অর্থদন্ড 

বাগমারার উন্নয়নে জনগনের সেবক হতে চাই : অধ্যক্ষ আবুল কালাম আজাদ

নাটোরে জাতীয় সমবায় দিবস পালিত

ভূরুঙ্গামারী প্রতিপক্ষ ১২৯ বিএসএফ ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

রামগড়ে গৃহবধূ ধর্ষণ মামলায় সহযোগীসহ মল্লিক কারাগারে