এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আলোচিত পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর অংশ হিসেবে বুধবার ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাববর হোসেন-ও নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে জেলা পরিষদের সামনে জেলা রেজিস্ট্রেশন অফিসের সামনে ও সস্তাপুর লামাপাড়া স্টেডিয়ামের সাথে অবৈধ ভাবে রাস্তা দখল করে দোকান ও হোটেল নির্মান সহ রাস্তার মধ্যে থাকা ট্রাক স্ট্যান্ড আপসারণ ও উচ্ছেদ করা হয়।

রোডস এন্ড হাইওয়ের যায়গা দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তৈরি করার জন্য তাদের অফিস ও সড়কের জায়গায় যতো অবৈধ স্থাপনা ছিলো সব ভেঙ্গে যায়গা খালি করে দেওয়ার পাশাপাশি রাস্তায় যানজট সৃষ্টিকারী সকল যানবাহন সড়িয়ে ফেলা হয়। এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের কর্মচারী উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসনের এই উদ্যোগ নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।




















