বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের ১১ খ্রিস্টান ধর্মপল্লীতে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়।

২৫ ডিসেম্বর যীশু খ্রিস্ট জন্মলাভ করায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ হিসেবে পালন করে থাকে। বড়দিন উপলক্ষে সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। আল্পনা করা হয় গির্জা ও বাড়ির প্রাঙ্গণ। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রর্দশন করা হয়েছে ক্রিসমাস স্টার। এছাড়া পিঠা-পুলির আয়োজন ও কীর্তণসহ বৈঠকের আয়োজন করা হয় বিভিন্ন ক্ষুদ্র মন্ডলীতে।

নাটোর জেলার সবচেয়ে বড় ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়ার লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক গির্জায় সোমবার সকাল ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রিস্টযাগ পরিচালনা করেন। খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটা হয় ও পরে কীর্তণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু প্রমুখ।

এর আগে রোববার রাতে বড়াইগ্রামের জোনাইল ও বনপাড়া সহ বিভিন্ন গির্জা পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার তারিকুল ইসলাম। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পারে তার জন্য গির্জাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেল চুরির অভিযোগে গনধোলাইর শিকার সাবেক শ্রমিকলীগ নেতা

ভারতের ভোপালের পিঁপড়া খেরিতে শুরু হয়েছে ৭৩’তম তবলিগি বিশ্ব ইজতেমা

জগন্নাথপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ- যশোর ৬ লেন নির্মাণাধীন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ

অপরাধমুক্ত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নারায়ণগঞ্জ এসপি’র 

ঝিকরগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আমতলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

গুরুদাসপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন উদ্বোধন

বেজপাড়ায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা