বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে চোরাই ইজিবাইকসহ গ্রেফতার এক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরে চোরাই ইজিবাইক সহ কাজল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সোমবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে কাজলকে গ্রেফতার করে র‌্যাব। এসময় চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাজল নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাব- নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শহরের চৌধুরী বড়গাছা এলাকার আব্দুর রহিমের ছেলে রুবেল হোসেন তার ইজিবাইজ চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেন। ওই অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় চোর চক্রের মুল হোতা কাজল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় চোরাই ইজিবাইক উদ্ধারের পর জব্দ করা হয়। ভুক্তভোগী রুবেল হোসেন অভিযোগ করেন রোববার রাতে ইজিবাইকটি তার বসত বাড়ির পশ্চিম দুয়ারি টিনের ছাউনি ঘরে র্চাজ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঘরে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙ্গা এবং ঘরের মধ্যে ইজিবাইক নেই।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, কাজল হোসেন একজন সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন স্থান হতে চোর চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও পরিকল্পনা করে সুকৌশলে বহু ইজিবাইক চুরি করত। এই চুরির ঘটনায় রুবেল হোসেন নাটোর থানায় একটি মামলা রুজু করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

কোটচাঁদপুর কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ 

আগামীকাল ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া

যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস।

পিবিআই যশোরের সাফল্য; হাঁড়গোড়ের সূত্র ধরে রাজিব হত্যা রহস্য উন্মোচন, চার্জশিটে অভিযুক্ত ৫

গাংনীর পৌর মেয়র ভাটপাড়া ডিসি ইকো পার্ক পরিদর্শন

হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী: আ.লীগ কার্যালয় ভাংচুর, এমপি’র বাড়িতে আগুনসহ নিহত ১

রূপগঞ্জে বৃক্ষ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি 

জগন্নাথপুরে সাইনবোর্ড বিহীন চলছে ফসল রক্ষা বাঁধের কাজ