এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ‘কাঞ্চন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনে’র আয়োজনে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২ জুন ২০২৫, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের “গ্রিন এন্ড ক্লিন” কর্মসূচির আওতায় পরিচালিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন, “সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ উপজেলায় আগামী দিনে প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ বৃক্ষরোপণের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই মহতী উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার জনগণকে পরিবেশবান্ধব জীবনধারার দিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হচ্ছে “নিজে গাছ লাগান, অন্যকেও উৎসাহিত করুন। পরিবেশ রক্ষা করুন, ভবিষ্যৎকে নিরাপদ করুন।




















