বাংলাদেশ সকাল
শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে জেলার খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ‘অল সোলস ডে’ পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি : স্বজনদের কবরগুলোর উপরে জ্বলছে শত শত মোমবাতি, এতে ছড়িয়েছে রুপালী আলো। সুগন্ধি ছড়াচ্ছে সহস্র আগরবাতির ধুঁয়া। কবরগুলোতে ছিটিয়ে দেওয়া হয়েছে তাজা ফুলের পাঁপড়ি। প্রিয়জনেরা তাদের নিজ নিজ স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করছেন।

শনিবার নাটোরের সদর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপাড়া, সিংড়া উপজেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে পালন করা হয় ‘অল সোলস ডে’ যাকে বাংলায় বলা হয় ‘মৃতলোকের পার্বন’ অর্থাৎ মৃত স্বজনের শান্তি কামনায় ‘আলোকময় প্রার্থনা’। সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতি বছর নভেম্বর মাসের ২ তারিখে এই বিশেষ দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালন করে। এ দিন মৃত ব্যক্তির শান্তি কামনায় সমাধিতে এসে বিশেষ প্রার্থনা করেন স্বজনেরা।

এ উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়ার লুর্দের রাণী মা মারীয়া ক্যাথলিক কবরভূমিতে বিশেষ খ্রিস্টযাগের আয়োজন করা হয়। ‘সংসারের মায়া ছেড়ে আজিকে গেল যে জন; দাও প্রভু, দাও তারে, অনন্ত জীবন…’ এই প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে বিকেল ৪টায় শুরু হয় বিশেষ খ্রিস্টযাগ। এতে স্থানীয় সহস্রাধিক খ্রিস্টধর্ম বিশ্বাসীরা একত্রে প্রার্থনা করেন। প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রিস্টযাগে মূল প্রার্থনা কার্যক্রম পরিচালনা করেন। সহযোগী ছিলেন ফাদার পিউস গমেজ।

খ্রিস্টযাগ শেষে কবরসমূহ আশীর্বাদ করেন উপস্থিত যাজকগণ। পরে সন্ধ্যায় কবরগুলোতে পবিত্র আলো ছড়িয়ে দিতে জ্বালিয়ে দেওয়া হয় শত শত মোমবাতি। পবিত্রতার সুগন্ধি ছড়াতে জ্বালিয়ে দেওয়া হয় আগরবাতি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে অঞ্জাত যুবকের লা’শ উদ্ধার 

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ 

নারায়ণগঞ্জ কে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি -ডিসি

জেলার সেরা তরুণ করদাতা হলেন আমতলীর এ,কে মিলন 

চসিকের সাবেক কাউন্সিলরসহ ৫০ আ.লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ঈদগাঁওতে পরিত্যক্ত বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

ঈশ্বরদী’র আরামবাড়িয়া এলাকায় ৬ বাড়ি আগুনে পুড়ে ছাঁই, গৃহবধূর মৃত্যু

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঈশ্বরদীতে মানববন্ধন

জলঢাকায় জাতীয় সংবিধান দিবস পালিত 

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালিত