বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ফিলিং স্টেশনে দাঁড়ানো বাসে আগুন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে দাঁড়ানো জি.এম ট্রাভেলস এর তিনটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোররাত ৪.৩০ এর দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বর্তমান আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী ফিলিং স্টেশনে ওই ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনে রাতের শিফটে থাকা সেলসম্যান নাজমুল হোসেন বলেন পাম্পে জিএম এবং আর কে আর কোম্পানির ২০টির মতো বাস রাখাছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া ৪ টার দিকে পাম্প থেকে নিয়ে যায়। এরপর পর রাত সাড়ে ৪টার দিকে পেছনের দিকে রাখা জিএম ট্রাভেলস এর একটি বাস থেকে ধোয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই আগুন ধরে যায়।

এ সময় নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি। এসময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার স্টেশনকে খবর দেয়। ইত্যবসরে ওই বাসের পাশে দাঁড়ানো আরো দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাজমুল আরো জানায়, তাদের ধারনা দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পিছনের কলার বাগান দিয়ে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পিছন দিয়ে আসার কারনে সিসি টিভি ফুটেজে কোন ছবি ধারন হয়নি।

বড়াইগ্রাম থানার ওসি সফিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা দাঁড়ানো এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালা সমপন্ন

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা’র ভারতীয় অবৈধ পণ্য আটক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় পৌর শাখার ঈদ পুনর্মিলনী ও শোকসভা

বিএমএসএস’র সহযোদ্ধার অসুস্থ মায়ের পাশে সভাপতি জুয়েল আহমেদ

ফুলপুরে সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শনে ইউএনও 

আশা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রম’ নিরব ভূমিকায় প্রসাশন

শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

নারায়ণগঞ্জে বার্ন ইউনিট খোলার চিন্তা ভাবনা করছি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা: সামন্ত লাল সেন

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত