বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরে অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

৩০/০৫/২০২৫ শুক্রবার জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে শাহাদত বার্ষিকীর কর্মসূচি শুরু করেন নাটোর জেলা বিএনপির নেতা কর্মী সমর্থক বৃন্দ।

নাটোর জেলা বিএনপির আয়োজনে সকাল ১০ ঘটিকায় অডিটোরিয়মে জেলার সকল অঙ্গ সংগঠনের উপস্থিতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কুরআন খতম আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম ওয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন, সদস্য সচিব আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, দাউদর মাহমুদ নাসিম আহমেদ প্রখ্যাত আইনজীবী টগর মহিলা দলের নেত্রী সুফিয়া হক যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম ছাত্রদলের নেতা মারুফ ইসলাম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি’র নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি রহিম নেওয়াজের স্বাগত বক্তব্য মধ্যে দিয়ে শুরু আলোচনা সভায় বক্তারা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী সহ বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতির উপর আলোকপাত করেন।

এছাড়াও নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক পৃথকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রী বর্গ যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বিএনপির অস্থায়ী কার্যালয় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ এর নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয় এবং বিকেলে জেলা বিএনপির সদস্য অবহেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে তার নিজ বাসভবনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে সন্ধ্যায় পৌর সদর চাঁচকৈড়ে বিএনপি নেতা আলহাজ্ব দুলাল সরকার ও আলহাজ্ব আমজাদ হোসেনের নেতৃত্বে দোয়া ও আলোচনা সবার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধ; প্রতিপক্ষের হামলায় আহত দুই

কেয়ারটেকার সরকার আসার কোন সুযোগ নেই : আবুল কাশেম এমপি 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনা সদস্য সেজে প্রতারণা, আটক এক

নায্য অধিকার ফিরিয়ে দিতে অসহায় নারীর পাশে ডায়মন্ড হারবারের দুই আইনজীবী 

রাণীশংকৈলে কুলিক নদী থেকে ক্ষমতার দাপটে অবৈধভাবে বালু তোলার মহোৎসব

শেষ হওয়া আমন মৌসুমে রাণীনগরে সরকারী গুদামে এক কেজি ধানও দেয়নি উপজেলার কৃষকরা

নাটোর বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

রাণীনগরে ১মাদকসেবীর ৮ মাসের কারাদন্ড

জয়পুরহাটে সীমান্তের আলুক্ষেতে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ

সীতাকুণ্ড ও মীরসরাইয়ে গরীব দুঃস্হদের মাঝে মানবিক পুলিশ মুক্তা চৌধুরীর মাংস বিতরণ