বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাড়াগাতীতে গভীর রাতে দরজা ভেঙ্গে গৃহবধুর ঘরে ঢোকার চেষ্টা ইউপি মেম্বারের, হামলা করে পালিয়ে রক্ষা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

 

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের উত্তর ডুমুরীয়া গ্রামে গৃহবধূর ঘরে অসামাজিক কাজ উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশের চেষ্টা করলে ধরাশায়ী ইউপি মেম্বার রাশেল শেখ হামলা করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূর ভাসুর নজির মোল্যা, তার স্ত্রী পারভীন বেগমসহ ৩ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাশেল শেখ বাঐসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও উওর ডুমুরিয়া গ্রামের মোঃ হেমায়েত শেখের ছেলে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়,তার স্বামী ফারুক হোসেন চাকুরীর সুবাদে ঢাকায় থাকায় ভুক্তভোগী মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেস্টা করে লম্পট মেম্বার। মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্যা (৬১) ও তার স্ত্রী পারভীন বেগম রাশেল শেখকে ধরে ফেলেলে কুপিয়ে, পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়।

আরো জানা যায়, স্বামী বাহিরে থাকায় মাদকাসক্ত লম্পট মেম্বার রাশেল শেখ প্রায়ই তাকে উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় সে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় কঠিন বিচার দাবি করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত রাশেলকে তার ব্যবহৃত(01764528787) মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে ককটেল ও বোমা উদ্ধার মামলায় ৬ বিএনপি নেতা কর্মী গ্রেফতার

ক্ষমতায় থেকে দল গঠন করলে মানুষ পিঠের চামড়া তুলে নেবে : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ

৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়েছিলো রাণীশংকৈল উপজেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করলেন শামীম ওসমান

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম 

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম. মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন

রহস্য ও ইতিহাস : কাবা চত্বর শীতল কেনো?

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো শেখ রাসেল দিবস- ২০২৩

বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করলো রাণীনগর মঙ্গলযাত্রা সংসদ

কালীগঞ্জে সরকারের জন্য বসে না থেকে রাস্তা সংস্কারে নেমে পড়লো যুবকরা