বাংলাদেশ সকাল
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নায্য অধিকার ফিরিয়ে দিতে অসহায় নারীর পাশে ডায়মন্ড হারবারের দুই আইনজীবী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : কাজের সূত্রে ভাব ভালোবাসা করে বিয়ে করেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা টুসু বিবি। তিনি বিয়ে করেন ডায়মন্ড হারবার মহাকুমা র উস্তি থানার বাসিন্দা ইব্রাহিম সেখ এর পুত্র আলীনুর সেখ কে। টুসু বিবি আগে থেকেই জানতেন না যে তার স্বামী আলীনুর সেখ এর প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। সম্পূর্ণ গোপন করে টুপি বিবিকে ইসলামী শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক দৃঢ় হয়। টুসু বিবির বাপের বাড়িতে যাতায়াত শুরু হয়।

এক পর্যায়ে  টুসু বিবি জানতে পারেন যে তার স্বামী র প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। তিনি তার স্বামী র বাড়িতে নিয়ে যেতে চাইলে তা অস্বীকার করে তার স্বামী। এর পর শুরু হয় ঝামেলা। এক সময় নিজের ভবিষ্যৎ ও অধিকার পেতে টুসু বিবি চলে আসেন স্বামীর বাড়িতে। তখন প্রথম পক্ষের স্ত্রী তাকে বাঁধা দেয়। দুই জনের মধ্যে ঝগড়া ও ঝামেলা শুরু হয়।এর পর টুসু বিবি বাপের বাড়িতে চলে আসে এবং সেখানে তার স্বামী আলীনুর সেখ যাতায়াত শুরু করে।

কিছু দিন পর আলীপুর সেখের স্ত্রী টুসু বিবির গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এবং সন্তান জন্ম দেওয়ার পর তিনি স্বামীর বাড়িতে আসতে চায়। কিন্তু আলীনুর সেখ দ্বিতীয় পক্ষের স্ত্রী টুসু বিবি কে তার নিজের বাসভবনে ঢুকতে বাঁধা দেয়। এবং প্রথম পক্ষের স্ত্রী টুসু বিবি কে বাড়িতে ঢুকতে বাঁধা দেয়। তাদের সাহায্য করে তার ছেলে ও মেয়েরা।

এই ঘটনার পর মারপিট শুরু হয় এবং টুসু বিবি উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য বহিরগাছি গ্রাম পঞ্চায়েত এর হাবিবা বিবি কে জানান। তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দুই পক্ষের কাছে আবেদন করেন।

এর পর টুসু বিবি নিজের ভবিষ্যৎ ও অধিকার পেতে ছুটে যান উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ এর কাছে। তিনি মানবিক ভাবে সহযোগিতা করবে বলে জানান।এর পর টুসু বিবি তার স্বামী ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং তার ছেলে ও মেয়েদের বিরুদ্ধে উস্তি থানায় অভিযোগ করেন, অভিযোগ নাম্বার,জি,ডি ৪১০/০৫/০৪/২০২৪,। দীর্ঘদিন ধরে টুসু বিবি নিজের ভবিষ্যৎ ও অধিকার পেতে ছুটে যায় উস্তি থানার ওসি আসাদুল সেখ এর কাছে। তিনি মানবিক সাহায্য ও কিছু আর্থিক সহায়তা প্রদান করে। কিন্তু টুসু বিবি ন্যায় অধিকার নিয়ে আইনের এবং প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এবং গত রবিবার নিজের কন্যার অসুস্থ হয়ে পড়লে তিনি ছুটে আসেন স্বামী র বাড়িতে। সেই সময় প্রথম পক্ষের স্ত্রী এবং তার পরিবার এবং স্বামী রাতে অন্ধকারে বাড়িতে প্রবেশ করার জন্য মারতে যায়। এবং সেই মারটি এসে পড়ে ইসমাইল সেখের ছেলে সাব্বির সেখের মাথায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানেশ্বর পুর হাসপাতালে। সেখানে সাব্বির সেখের মাথায় মোট আটটি সেলাই পড়ে। এবং উস্তি থানাতে আলীনুর সেখ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে তাঁকে উস্তি থানা গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা আদালত হাজির করা। সেখান থেকে আলীনুর সেখ জামিন পান। বর্তমানে তিনি বাইরে রয়েছে বলে জানা গেছে।

কিন্তু এই অসহায় গরীব মহিলা প্রতি ন্যায় অধিকার ও বিচার প্রতিষ্ঠা পেতে কখনো ছুটে যায় পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও ডায়মন্ড হারবার এর বিধায়ক শ্রী পান্নালাল হালদার কাছে। কখনো ছুটে যায় ডায়মন্ড হারবার মহাকুমা র তৃনমূল দলের সভানেত্রী মনমোহনী বিশ্বাস এর কাছে। যখন তিনি আর পেরে উঠতে পারেনি, তখন তার পাশে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবার জেলা আদালত এর বার কাউন্সিলের সাধারণ সম্পাদক আইনজীবী আবুল হাসান সাহেব এবং ডায়মন্ড হারবার আদালতের লড়াকু আইনজীবী এবং তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এ্যাডভোকেট মিকাইল মোল্লা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭ই জুলাই বৃটেনের বার্মিংহামে ‘মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪’  সফল করতে কার্ডিফে রোড শো অনুষ্ঠিত

এসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

কালের আয়নায় ইতিহাসের ক্রান্তিকালের এক মহানায়ক অধ্যাপক মোজাফ্ফর আহমেদ

‘‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবয়ানে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব’’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল 

কোটচাঁদপুরে দিগন্তবাণী পত্রিকার পাঠক সমাবেশ অনুষ্ঠিত

যৌন কর্মীরা যেন পাচারের শিকার না হয়, তারা চায় ন্যায় অধিকার

রামগড়ে চট্টগ্রাম পিআইডির উদ্যোগে মতবিনিময় সভা

তাহেরপুর পৌরসভা মেয়রের এক যুগপূর্তী উপলক্ষে মেগা কনসাট অনুষ্ঠিত

আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

খাগড়াছড়ির তিন সাংবাদিকসহ সাতজনের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলা