বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা মৎস্যজীবীদের পাশে আছি এবং পাশে থাকবো । কিন্তু আমরা জন্মের পর থেকে শুনছি জাটকা ধরা নিষেধ। তাহলে কেন জাটকা মাছ ধরা হচ্ছে, কে খাচ্ছে, কে রাখছে। জাটকা নিধনে শুধু জেলেরা জড়িত নয়। কারা জাটকা ফ্রিজে রাখে সেদিকে খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, আমরা চাই না কাউকে মোবাইল কোর্ট করে সাজা দিতে। যারা ইলিশ ধরছে তারাও ঝুঁকি নিচ্ছে, আবার যারা মোবাইল কোর্ট করছে তাদেরও ঝুঁকি নিতে হচ্ছে। আমরা কেউ ঝুঁকি নিতে চাই না। আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই। শুধু জেলেরা নয়, সবাইকে সচেতন হতে হবে। আমি এ কথাগুলো সর্বোচ্চ জায়গায় বলেছি। আমরা উন্নত দেশের মতো জীবনযাপন করতে চাই।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা যদি এতটুকু নিজেদের নিবারণ করতে না পারি, তাহলে এই বকনা বাছুর দিয়ে কোনো লাভ হবে না। আমরা মনে করি শুধু জেলে নয়, এ কার্যক্রমের সঙ্গে যারাই জড়িত সবাইকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায় নারায়ণগঞ্জ ডিসির দুঃখ প্রকাশ 

চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন বার্ষিক পুষ্টি পরিকল্পনার কমিটি গঠন

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ১১০ বোতল বিয়ার জব্দ

চন্দনাইশে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ

কোটচাঁদপুরে রাতের আধাঁরে কৃষকের ভুট্টাক্ষেত নষ্ট

পটুয়াখালীতে শীত বস্ত্র বিতরন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী

১৫ দিনের বেতন না দেওয়ায় মার্কটে আগুন দিয়ে সোয়া কোটি টাকার ক্ষতি সাধন 

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ: পরিদর্শনে ডিসি