বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদামে আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

 

হাসান আহমেদ জেলা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে মজুদকৃত প্লাস্টিক পাইপ ও রাবারসহ জাহাজের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে শহরের খানপুর এলাকার ওই গুদামে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামে বিআইডব্লিউটিএর জাহাজের বিভিন্ন মালামাল রাখা হয়। দুপুর সোয়া ১টার দিকে খানপুর বরফকল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডব্লিউটিএর ৪নং গুদামের পাশে ড্রেজিংয়ের যে প্লাস্টিকের পাইপ ও রাবার রাখা ছিলো সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রথমে ভেতরে থাকা কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ, রাবার পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, যেখানে আগুন জলছে তার পাশেই একটি কেমিক্যালের গুদাম রয়েছে, তাই শীতলক্ষ্যা নদী থেকে পানি এনে আগুন নির্বাপনের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে সিনিয়র স্টাফ নার্সদের মানববন্ধন 

রাণীনগরে আগাছানাশক স্প্রে করে কৃষকের ধানের চারা ও আলুক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

না’গঞ্জে বাংলা বর্ষবরণে কঠোর নিরাপত্তা বেষ্টনি

আওয়ামী লীগের ওসি সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গড়ালো আইজিপি বরাবর

নাঃগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন’কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি পক্ষে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শ্যামনগরে এনগেজ প্রকল্পে অধীনে এডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ

পথসভায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, কালকিনিতে সমালোচনার ঝড়

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত