এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া গ্রীন এন্ড প্লিন নারায়ণগঞ্জ কার্যক্রমের কর্মসূচি হাতে নিয়ে সাথে সাথে বাস্তবায়ন করে যাচ্ছেন। এই কার্যক্রম নারায়ণগঞ্জ সদর উপজেলা বন্দর উপজেলা সোনারগাঁও উপজেলা রূপগঞ্জ উপজেলা সহ আড়াই হাজার উপজেলায় গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি ব্যাপক আকারে বাস্তবায়ন হচ্ছে। এর দেখাদেখি নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনরাও বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করে যাচ্ছেন। যা সারা বাংলাদেশে ব্যাপক আকারে প্রচারিত হয়েছে ও প্রসারিত হচ্ছে এবং এই দেখাদেখি কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যান্য জেলাগুলোতে এই কার্যক্রম চলছে।
অথচ জেলা প্রশাসন কার্যালয়ের অপজিটে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা টিনের চশমা পড়ে অফিসে ঢুকেন। তাই তাদের কারো চোখে কোন কিছু পড়েনা ও দেখেও না। এবং মনে হয় কানেও কিছু শুনেনা। তা না হলে যে জায়গায় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগ অথছ এই অফিসের কর্মকর্তা সহ অন্যান্য অফিসাররাও কোন কার্যক্রমই হাতে নিচ্ছে না। কেন এই কার্যক্রমের বাস্তবায়নে অংশগ্রহণ করছে না, কেন জেলা প্রশাসনের গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় কার্যক্রম বাস্তবায়ন করছে না এটা নারায়ণগঞ্জ জেলা বাসীর বোধগম্য হয় না। দেখার কেউ নেই?
এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে নারায়ণগঞ্জ সচেতন মহল দাবী জানিয়েছেন খুব দ্রুত নারায়ণগঞ্জ জেলা শিক্ষা প্রাথমিক অফিসকে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বৃক্ষ রোপনের ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং কেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর কর্মকর্তারা এই কর্মসূচি বাস্তবায়ন করছে না এটার উত্তর চায় নারায়ণগঞ্জবাসী।




















