বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: মহাসড়কের ডিভাইডার (রোড ডিভাইডার) পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি রাস্তাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করবে। নারায়ণগঞ্জ চাষাড়া থেকে সাইনবোর্ড লিঙ্ক রোড এর ডিভাইডার পরিষ্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। লিঙ্ক রোডের ডিভাইডারের ঝোপঝাড় এবং আবর্জনা অপসারণ, ঘাস কাটার নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ডিভাইডারে জন্মানো ঝোপঝাড় এবং জমে থাকা আবর্জনা অপসারণ করা হলে রাস্তাটি দেখতে আরও সুন্দর লাগবে এবং পথচারীদের জন্য নিরাপদ হবে বলে জানান পথচারীরা।

ডিভাইডারে জন্মানো ঘাস নিয়মিতভাবে কাটা হবে। এতে ডিভাইডারটি পরিষ্কার এবং সুন্দর দেখাবে।

বুধবার (১৮জুন ২০২৫) নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে।

আজ নারায়ণগঞ্জ চাষাড়া- সাইনবোর্ড লিংক রোডের ডিভাইডারে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রকার ফুলের গাছ লাগানো হয়েছিল। আলোকিত করতে ল্যাম্পপোস্ট বসানো হয়েছে ।কিন্তু অযত্ন ও অবহেলার কারণে ফুল গাছের ডিভাইডার এর অবস্থা জঙ্গলে পরিণত হয়েছে আগাছা হয়ে। আশেপাশের অনেক মানুষ এখানে ময়লা ও বর্জ্যও ফেলে যায়। অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাচল। সবার চোখে পড়ে এই জঙ্গলের চিত্র। এত গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি নিয়ে অনেকেই আলোচনা করে। অনেকে বলে এটাও তো গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায়। তাহলে এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতন কেউ নেই। ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার অফিসে আসা-যাওয়ার সময় দৃষ্টিতে পড়ে এবং সাথে সাথে লোক পাঠায় জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। জেলা প্রশাসকের নির্দেশে বুধবার থেকে পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। প্রথমে চাঁনমারি মাইক্রো স্ট্যান্ড থেকে শুরু হয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সাইনবোর্ড পর্যন্ত চলবে । পথচারী ও স্থানীয় জনগণের চলাচলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।

এই কার্যক্রমের মাধ্যমে সড়কের পরিবেশ হয়ে উঠবে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী নারায়ণগঞ্জবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

শাজাহানপুরে বৃষ্টির জন্য বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায়

যশোরের ঝিকরগাছায় গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল

রাকিব হত্যাকান্ডের প্রধান আসামি শাওনসহ খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান 

ডিমলায় হানদার মুক্ত দিবস পালিত

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পশ্চিম বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে দিল্লির পথে শওকত মোল্লা

পবিত্র রমজানে যাকাত ও ফিতরা আদায় 

নারায়ণগঞ্জে ৬১টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

সমাজের তৃতীয় লিঙ্গের মাঝে ফুলপুর উপজেলা ইউএনও’র শীতবস্ত্র বিতরণ 

দেবহাটায় পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার