বাংলাদেশ সকাল
শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৩ ২:১৮ পূর্বাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে খুলনার বটিয়াঘাটায় স্থানীয় ৪ জন নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন পালন করেন নারী ফুটবলাররা। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের প্রতিনিধি মো. মাশেকুল ইসলাম, ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলের প্রশিক্ষক মোহাম্মদ আলী, আগ্রাদ্বিগুন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আবু সুফিয়ান খান বাবু, গ্রীন ভয়েস আগ্রাদ্বিগুন শাখার সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, নারী ফুটবল দলের টিম লিডার সুরভী মার্ডি, খেলোয়ার, অনামিকা কিস্কু, অনিতা বাস্কে, বর্ষা, শিউলী প্রমুখ সহ গ্রীন ভয়েসের বিভিন্ন সদস্য ও নারী ফুটবলারবৃন্দ।

উল্লেখ্য ২৯ জুলাই বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর করেন স্থানীয় কয়েকজন। তাঁরা তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়। একাডেমির এক সদস্যের ছবি তার পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করা হয়। এতে আহত হয় চার নারী ফুটবলার মঙ্গলী বাগচী, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মন্ডল।

দেশের আলোচিত পরিবেশবাদী সংগঠণ গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, স্থানীয় নারী ফুটবলারদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে বিভাগীয় অনুধ্ব-১৭ নারী ফুটবল দলের ৪ জনের উপর হামলা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ, আমরা গ্রীন ভয়েসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নের রোডম্যাপ যশোর পৌর প্রশাসনের; কেটে নেয়া হলো মেয়র ও কাউন্সিলরের সম্মানী

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির পক্ষে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে শুভেচ্ছা জ্ঞাপন 

কাশিয়ানীতে তিন তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু 

মেহেরপুরে দিনদিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চট্রগ্রামে যুবলীগের প্রস্তুতি সভা 

গুরুদাসপুরে উদ্বোধন হলো মুজিব একটি জাতির রূপকার

যশোরে পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবীতে মানবান্ধন

কমেছে অপরাধ, জনমুখী সেবা মিলছে সিএমপি’র পাঁচলাইশ থানায়

সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান