বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিখোঁজের সাত দিন পর কিশোর আলতাফের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৬, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম স্টাফ রিপোর্টার॥ নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন গাবনা মাতাজি হাট রাস্তার ও গাবনা ব্রীজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। নিহত কিশোর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ফতেপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে বলে জানা যায়।

২৬ জুন সোমবার সকালে স্হানীয়রা ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে বদল গাছী থানা পুলিশকে খবর দিলে, এস আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে ঘটনার স্থল থেকে লাশটি উদ্ধার করেন এবং নওগাঁ মর্গে প্রেরণ করেন।

পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে বলেন, ১৯ জুন সকালে সাকিব তাদের ভাড়ায় চালিত চার্জার ভ্যান নিয়ে বেড় হন। ঐদিন বিকাল ৩টায় তার বাবার সাথে শেষ কথা বলেছে ।তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া না গেলে ২০ জুন মহাদেব পুর থানায় একটি জিডি করেন এবং এলাকায় মাইকিং করেন।

নিহত কিশোর ফতেপুর মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ছিলেন বলেও জানান তাঁর পরিবার। পুলিশ সুত্রে জানা যায় উক্ত অটোভ্যানটি কয়েক দিন আগে মহাদেব পুরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো সাকিব। আজ সকালে উপজেলার গাবনা ব্রীজের নিচে তার মরদেহ স্হানীয় এলাকাবাসী দেখতে পায় । পরে বদলগাছী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন । মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবংময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে সাংবাদিকদের জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের 

ঈদগাঁওতে দেশি-বিদেশি কবিদের সম্মেলন 

ঈদগড়ে অধিকাংশ পরিবার বিদ্যুৎ সেবা থেকে এখনো বঞ্চিত

প্রবীন সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর চির বিদায়

নাটোরে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

রাণীশংকৈলে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা

আব্দুর রকিব মন্টুর সংবাদ সম্মেলন; আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতেই মিথ্যা সংবাদ প্রচার

বরগুনায় বাস, মাহেন্দ্র মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩; বাস আটক 

ডাসারে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঈদগাঁওতে সোনালী ফসল আমন ধান কাটা শুরু : শ্রমিকের চড়া দামে হতাশ চাষীরা