বাংলাদেশ সকাল
সোমবার , ১০ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে গঙ্গাচড়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে গঙ্গাচড়ায় হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৩ দফা দাবিতে হরিজন সম্প্রদায়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের তিনটি  শুন্য পদে ৭ জুন নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরিচ্ছন্নতা কর্মী পদে অজয় বাসফোর নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করে। সাংবিধানিক ভাবে হরিজন সম্প্রদায়ের দাবি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে হরিজন সম্প্রদায়ের শতকরা ৮০ ভাগ লোক নিয়োগ করার কথা থাকলেও তা কোন প্রতিষ্ঠানে মানছে না। আবদুস সামাদ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষায় হরিজন সম্প্রদায়ের অজয় বাসফোর কে নিয়োগ না দিয়ে অন্য সম্প্রদায়ের সিয়াম নামে একজন কে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ পরিক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করে হরিজন সম্প্রদায়ের লোকজনেরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বাসফোর হরিজন কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিনয় বাসফোর,সহসভাপতি রাজকুমার, যুগ্ম সহসভাপতি জগদীশ চন্দ্র বাসফোর, প্রধান উপদেষ্টা বাবু তিথিল, উপদেষ্টা বাবু লাল, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদের গঙ্গাচড়া কমিটির সদস্য পাখী রাণী, সুগাপতি রাণী প্রমুখ।

এছাড়া এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। এসময় উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে আগত হরিজন সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় দলিলসহ স্বপ্নের নীড় পেলেন ১১৪ পরিবার

খেয়া ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিবাদ সভা

ভারতীয় নৌবাহিনী উদ্ধার করল সোমলিয়ার জলদস্যুদের কবল হতে বাংলাদেশের এম বি আব্দুল্লাহ

জলঢাকায় আগাম জাতের আলু তুলতে ব্যস্ত কৃষক

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

ঈশ্বরদীতে আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

পাবনা গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল 

বাগমারায় ঝিকরা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : মোটা অংকের টাকা দিলেই মেলে করোনার ভ্যাকসিন