বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি পেলেন শাহীন চাকলাদার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

যশোর অফিস: নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সতর্ক করে শাহীন চাকলাদারকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিনের আদালতে হাজির হন যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি শাহীন চাকলাদার । পরে এ আদেশ দেয়া হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে শোকজ করা হয়। যার পরিপ্রেক্ষিতে গত বুধবার বেলা ১১টার দিকে তাঁর প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটুর মাধ্যমে শোকজের জবাব দেন শাহীন চাকলাদার। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে বিচারক শাহীন চাকলাদারেকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হলে বিচারক সতর্ক করে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে শাহীন চাকলাদারের আইনজীবী রফিকুল ইসলাম পিটু বলেন, শাহীন চাকলাদার আদালতে হাজির হয়ে বিচারকের কাছে শোকজের জবাব দেন। তিনি আরও বলেন, আমরা অনুসন্ধান কমিটিকে বলেছি যে,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ধরণের কাজ থেকে আমরা বিরত থাকবো।

এদিকে আদালত সূত্র জানায়, শাহীন চাকলাদার হাজির হয়ে বলেন যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত । তিনি আচরণ বিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন না। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালাবেন বলে মৌখিক ও লিখিতভাবে আদালতে প্রতিশ্রুতি দেন। প্রথমবার এ ধরনের ভুল হওয়ায় আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। একই সাথে সতর্ক থাকার নির্দেশনা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগরের আয়োজনে পিকনিক ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শার্শায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

একমাত্র জীবিকা নির্বাহের সবকিছু পুড়ে ছাঁই

ডুমুরিয়ায় নিসচা’র লিফলেট বিতরণ

না’গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া

ঝিকরগাছা জামায়াতের আমির ও মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট আবেদন 

জাতীয় পরিসংখ্যান দিবসের আমতলীতে র‌্যালী

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সা:সম্পাদক আলীউর রহমান

আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা!

যশোরে জুম্মান হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার; শ্বাসরোধে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারী ভাইপো রাকিব