বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী প্রকাশ্যে টাকা বিলি করার ভিডিও ভাইরাল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র প্রার্থীর এক অনুসারীকে প্রকাশ্যে টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টাকা বিলি করা ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম জাহাঙ্গীর (জাহাঙ্গীর মাস্টার)। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত। সেইসঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম।

ভিডিওতে দেখা যায়, শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। তার পেছনে কর্মী-সমর্থকরা শাহজাহানের নির্বাচনী প্রতীক ‘কেটলি’র পক্ষে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে নুরুল ইসলামকে টাকা বিলি করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘কেটলি’ প্রতীকের প্রচারণায় যান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। ওইসময় প্রচারণার ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন শাহজাহান ভূঁইয়ার অনুসারী ছাত্রলীগের নেতা নাসিম মোল্লা। ওই ভিডিওতে নুরুল ইসলামকে প্রকাশ্যে টাকা বিলি করতে দেখা যায়।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে ‘কেটলি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘যে টাকা বিলি করছে সে আমার কতটুকু কাছের লোক, সে আমার নির্বাচন করে কি না সেইটা দেখার ব্যাপার আছে। ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কি না সেটাও একটি বিষয়। কারণ টাকা বিলিয়ে নির্বাচন আমি করি না।’

এ বিষয়ে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ভূমিদস্যুরা যে আমার প্রতিপক্ষ প্রার্থীদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, প্রকাশ্যে টাকা বিলির ভিডিও তারই প্রমাণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালী ও সমবায়ীদের ক্রেস প্রদান 

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপিতে টিসিবি পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে- ইয়াকুব আলী এমপি

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উন্নয়ন ও সুশাসনের জন্য লাঙ্গলে ভোট দিয়ে অধিকার আদায়ের সুযোগ দিন

ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়কে অবরোধ : সিদ্ধান্তের নোটিশ 

তাহিরপুরে পাটলাই নদী পরিদর্শনে এমপি রতন ও বিআইডব্লটি’র চেয়ারম্যান 

৩৪’তম বিসিএস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক

বরগুনায় পাথরের আঘাতে নিহত ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগের দাফন সম্পন্ন; গ্রেপ্তার ২

দেবহাটায় সখিপুর ইউনিয়ানে মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত