বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নীলাঞ্জনা ভালো থেকো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

নীলাঞ্জনা ভালো থেকো

মাসুদ অরুন

 

আকাশ তুমি

একফালি মেঘ দাওনি আমায়,

জীবন যখন ভাঙছে খরায়

স্বপ্ন সবুজ সমূল বিনাশ

একমুঠো জল দাওনি তুমি।

ভাসান জীবন,

যখন আমি খড়কুঁটোতে বাঁধছি বাসা,

একটু ছাঁয়া

তখন তুমি বৈশাখী ঝড় ।

একটি জীবন চাতক পাখি

নীল বেদনা বৃষ্টি ফোঁটায়

দু’চোখ যখন ডাকছে শ্রাবণ

তুমি তখন ভাঙছো দু’কূল ।

একরতি ভুঁই,শক্ত মাটি দাঁড়ায় কোথায় ?

কি এসে যায়,

বুকের ভিতর একতারাটায়

পাঁচটি আঙ্গুল বাজছে যখন

নীলাঞ্জনা ভালো থেকো ।

দুলছে যখন আমার জীবন

বাবুই পাখির বাসার মতো

স্বপ্ন গুলো তোমার সাথে

নীলাঞ্জনা সুখে থেকো ।

এখন শুধু একলা আমি

আঁধার কালো বুকের ভিতর ,

হারিয়ে যাওয়া তোমার নোলক

তবু কেন জোনাক আলো

কাঁদায় আমায় ?

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নড়াগাতির পাখিমারা পরিত্যক্ত বাড়িতে অসামাজিক কার্যকলাপের জেরে নারীকে মারপিট

বরগুনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

কোটচাঁদপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক

সাংবাদিক আমির আলী শেখের উপর সন্ত্রাসী হামলা; বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিদায়ী জুনে ৪৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩, আহত ৮২৬ : যাত্রী কল্যাণ সমিতি

জন প্রতিনিধি আন্তরিক হলে গ্রাম্য আদালতে অনেক সমস্যা সমাধান সম্ভব

রাণীনগরে শিক্ষক পাঠদান করছেন শিক্ষা অফিসে॥ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান

নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষার প্রত্যয়ে নব প্রতিষ্ঠিত ‘ঈদগাহ গ্রামার স্কুল’

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁশে এমপি আজিজ

ঈদগাঁওতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত