বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোণায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ

 

বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার (নেত্রকোণা): “এক ডোজ এইচপিভি টিকা নিন- জরায়ুরমুখ ক্যান্সার রুখে দিন ” এই শ্লোগান কে সামনে রেখে নেত্রকোণা সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ২০ অক্টোবর রবিবার সকালে নেত্রকোণা সদর উপজেলা হল রুমে শতাধিক শিক্ষকদের মাঝে অনুষ্ঠিত হয়েছে এইচপিভি ক্যাম্পেইন- ২০২৩।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ( ইপিআই ) স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীনে প্রাথমিকভাবে দেশব্যাপী ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত , নিরাপদ ও কার্যকর।এইচপিভি টিকাদান ক্যাম্পেইন- ২০২৩ এ নেত্রকোণার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শতাধিক শিক্ষক – শিক্ষিকা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন নেত্রকোণা সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান কবীর রিয়াদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আইনুল ইসলাম , উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহমেদ ,রেজভিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক এরশাদ উদ্দিন , আবু সাদেক , সুপার মো: আবুল মোতালিব খান ,মৌজেবালীর শহীদিয়া আলীম মাদ্রাসা প্রিন্সিপাল মো: এমদাদুল হক সহ অন্যান্য শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন আমাদের মৌলিক অধিকার । সরকারের এই ধরনের পদক্ষেপ পরবর্তী প্রজন্ম ও দেশের মানুষের উন্নয়নের জন্য জরুরী প্রয়োজন ।

নেত্রকোণা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান কবীর রিয়াদ বলেন , জরায়ুর ক্যান্সার প্রতিরোধে ৫ম থাকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ও ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই এইচপিভি টিকা দেওয়া হবে । সুস্বাস্থ্য ধরে রাখতে পর্যায়ক্রমে সকল কে টিকার আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের দক্ষ স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে টিকাদান প্রদান করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০’তম মৃত্যু বার্ষিকীতে জেএসএফ এর বিবৃতি

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার 

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  

আমতলীতে উঃ পরিষদ পুনঃ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং নিয়োগে অনিয়মের অভিযোগ 

আমেরিকান-বাংলাদেশী টেক কোয়ালিশন (বিএটিসি) গঠন

রাণীনগরে ভেজাল জুস কারখানায় অভিযান, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

বড়াই গ্রামে পৌর কাউন্সিলর কারাগারে

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ‘কাকিনা স্টেশনে’ স্টপেজের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ 

সীতাকুণ্ড ৩১দফা বাস্তবায়ন ও নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসের বিরুদ্ধে লিফলেট বিতরন বিএনপি’র