স্টাফ রিপোর্টার: নেত্রকোনায় ১৪কেজি ২৫০গ্ৰাম গাঁজা সহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে র্যাব ১৪ (সিপিএসসি), নেত্রকোনা। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক দুইলক্ষ ৮৫ হাজার টাকা।
গ্ৰেফতারকৃত দু’জন মাদক ব্যবসায়ী হলেন যথাক্রমে আব্দুল আলীমের ছেলে রাশেদ খান (২২)ও সেলিম ভূঁইয়ার ছেলে মোঃ আশিক (২৪)।
গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।
গত বৃহস্পতিবার ৩রা জুলাই দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের র্যাব১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।
এর আগে গত বুধবার আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা সদর থানাধীন সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্ৰামে নুর উদ্দিন (রহঃ)ক্বওমী মহিলা মাদ্রাসার বালক হিফজ বিভাগের সামনে অভিযান পরিচালনা করে ঐ দুজন মাদক ব্যবসায়ীদের গ্ৰেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরোও জানানো হয় গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের পূর্বক আলামত সহ হস্তান্তর করা হয়েছে।




















