বাংলাদেশ সকাল
সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সভাপতি মজিবুর রহমান খান, সাধারন সম্পাদক সেন্টু ফারাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেঁচে নেয়। সোমবার (১১ আগস্ট) দুপুরে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মজিবুর রহমান খান এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমূখ।

দ্বিতীয় অধিবেশনে ৮৫২ জন কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় নব নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। মো. মজিবুর রহমান খান আনারস প্রতীক নিয়ে ৪২৪ সভাপতি পদে নির্বাচিত হন ও তাজ উদ্দিন ফারাস সেন্টু ফুটবল প্রতীক নিয়ে ৪৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

নেত্রকোনা সদর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মোঃ মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু সম্মেলনে বিএনপির সকল কাউন্সিলর , নেতাকর্মীদের কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের জন্য তৃণমূলে গণসংযোগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকল কে আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শৈলকুপায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাংচুর

সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে : রাষ্ট্রপতি

জগন্নাথপুর কলকলিয়া চন্ডি ডহর  সড়কের  বেহাল দশা; ভোগান্তিতে জনসাধারণ 

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার চাইছেন বৃদ্ধ বাবা

উন্নয়নের রোডম্যাপ যশোর পৌর প্রশাসনের; কেটে নেয়া হলো মেয়র ও কাউন্সিলরের সম্মানী

পাবনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি

পেকুয়ায় নুর হাসপাতালের চেম্বারে তিন ভুয়া দন্ত চিকিৎসক

যুবদল নেতা ‘মাসুদ’ আতংকে দিশেহারা পাবনার কাশিনাথপুর’র গোপালপুরবাসী