বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেশা মুক্ত সমাজ গড়াতে আহ্বান জননেত্রী ও প্রধান মমতাজ মাসকিনার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

কলকাতা থেকে মনোয়ার ইমাম : হয় নেশা ছাড়ুন, নতুবা নতুবা সমাজ থেকে বিতাড়িত হবার জন্য তৈরি থাকুন। এমন বার্তা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী এবং মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ মাসকিনা ।

আজ মগরাহাট পশ্চিমের অন্তর্গত পশ্চিম পাড়ায় একটি নেশা মুক্ত সমাজ গড়ার ডাক দেয় মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় নেতারা। সেখানে ভাষণ দিতে গিয়ে প্রধান মমতাজ মাসকিনা বর্তমানে আমি দেখছি দিনের পর দিন ছোট থেকে বড়রা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সেই সঙ্গে সমাজের পত্তন শুরু হয়ে উঠেছে। এর থেকে সমাজ ও আমাদের কে বাঁচাতে হবে। সেই সঙ্গে আমাদের ঘরের ছেলেদেরকে ফিরিয়ে আনতে হবে সমাজের মূল স্রোতের মধ্যে। এখন থাকতে সমাজ কে দুষিত করতে দেয়া হবে না। তিনি এলাকার মাদক দ্রব্য ব্যাবসায়ীদের কাছে আবেদন করেন যে তারা যেন সমাজের মূল স্রোতের ফিরে আসেন। যদি না আসেন তাহলে সামাজিক ও প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যারা ছোট ছোট ছেলে ও বড়রা নেশাগ্রস্ত হয়ে পড়ছে তারা আমাদের পরিবারের অন্তর্গত। তাদেরকে সমাজের মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের কে নিতে হবে। তিনি বলেন যে নেশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের কে ভালো ও মূল সমাজে ফিরিয়ে আনার জন্য সকলের কাছে আবেদন করেন।

প্রধান মমতাজ মাসকিনা বলেন, যে ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্তি থানার অফিসার ইনচার্জ আসাদুল সাহেব তাকে এই কাজের জন্য সবধরনের সহায়তা করবেন বলে জানান। আজকের এই অনুষ্ঠানে ভাষণ দেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত সদস্য জামসিদুল ইসলাম সরদার বলেন যে দিনের পর দিন যে ভাবে নেশাগ্রস্ত যুবকদের হার বৃদ্ধি পাচ্ছে তা যদি প্রতিহত না করতে পারি তাহলে সমাজ কুলোশিত হয়ে পড়বে। তাই এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া দরকার। আমি আমার সহায়তা সবসময় থাকবে নেশাগ্রস্ত যুবকদের কে বাঁচাতে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহির উদ্দিন হালদার ও মুরশিদ আলম মোল্লা এবং আতাউল্লাহ মোল্লা এবং সোহেল রামিজ ওরফে হিরো।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাওলানা মাহবুব জমাদার পেশ ইমাম পশ্চিম পাড়া জামে মসজিদ ও আলহাজ্ব রবিউল মোল্লা এবং মাওলানা মইদুল ইসলাম হালদার এবং ডাক্তার আবদুস সালাম সাহেব। আজকের এই সমাজ বিভিন্ন গ্রাম থেকে শতশত নারী ও পুরুষ উপস্থিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

পটিয়ায় মাদ্রাসায় হামলার মূল পরিকল্পনাকারী আবদুর রহিম গ্রেপ্তার 

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালনের জন্য পটুয়াখালীতে প্রস্তুতি 

ড. লাইভ অ্যাপের মাধ্যমে কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ২৪/৭ স্বাস্থ্যসেবা

আত্রাইয়ে ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি)’র ষান্মাসিক সভা

নাটোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ ইজতেমা

পঞ্চগড়ে চাকুরী ফেরতের দাবীতে মানববন্ধন 

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানা মালিককে জরিমানা

বরগুনায় সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা; বিএমএসএস’র নিন্দা 

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী লীগ