বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নোয়াখালীর প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় অসন্তোষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রশ্নে কাশিয়ানী উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিন্ন উপজেলার প্রশ্নে পরীক্ষা নেওয়ায় কাশিয়ানীতে ওই দুই স্কুলের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা গেছে দেশে ১৮ আগস্ট থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার এবং সদস্য সচিব সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক প্রশ্ন ছাপানোর কাজ তদারকি করেছেন। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক প্রেস থেকে প্রশ্ন উপজেলায় নিয়ে আসার পর গণনা শেষে স্কুলগুলোতে ১৭ ই আগস্ট বিতরণ করেন এবং ১৮ আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়। ২১ আগস্ট বৃহস্পতিবার বিদ্যালয় পর্যায়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বাংলা পরীক্ষা ছিল। উপজেলার ১৭১ টি প্রাথমিক বিদ্যালযয়ের মধ্যে দুইটি বিদ্যালয় যথাক্রমে ১১ নং সাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১২ নং নাওরা সরকার প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সদস্য সচিবের দায়িত্বজ্ঞানহীনতার কারণে এ ঘটনা ঘটেছে বলে শিক্ষক ও অভিভাবকদের ধারণা।

১১ নং সাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমডি শাহ আলম বলেন, আমার নজরে আসলে উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করি।

১২ নং নাওরা সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার বলেন, আমি দেখা মাত্রই সদস্য সচিব এনামুল হক স্যার কে জানাই।

পরীক্ষা কমিটির সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ভূল হয়েছে।

পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন অসাবধানতাবশত: প্রেস ভূল হয়েছে। সামনে আরো সতর্ক থাকতে সকল কে বলা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার গত চার মাস আগে কাশিয়ানী উপজেলায় যোগদান করার পর প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হককে সাথে নিয়ে উপজেলায় দুর্নীতি ও অনিয়মের মহোৎসব শুরু করেছেন।

কা‌শিয়ানী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার উত্তম কুমার সরকার ২০২৪ সা‌লে অনলাইনে বদলীর আদেশপ্রাপ্ত ৪ শিক্ষক বি‌শিষ্ট (কর্মরত) ৩৫ নং রাইতকা‌ন্দি সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় থে‌কে মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে সহকারী শিক্ষক সোহাগ হোসেন‌কে ৮২ নং নিজামকা‌ন্দি সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মৌ‌খিকভা‌বে যোগদা‌নের অনুম‌তি দিয়ে‌ছেন। ওই শিক্ষক সোহাগ হো‌সেন গত মার্চ মাসে বদলীকৃত বিদ‌্যাল‌য়ে যোগদান ক‌রেছেন। এখন ৩৫ নং রাইতকা‌ন্দি সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ৩ জন শিক্ষক কর্মরত আছেন। ৩ জন শিক্ষকে বিদ‌্যাল‌য়ে পাঠদান কার্যক্রম ভে‌ঙ্গে প‌ড়ে‌ছে।

গত বছর ১৫৯ নং মহানাগ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক ইমরান শেখ ৪০ তম বি‌সিএসে নন ক‌্যাডা‌রে ভূ‌মি উপসহকারী কর্মকর্তা প‌দে যোগদান করেন। নতুন কর্মস্থ‌লে তার পুরাতন চাকুরীর শেষ বেতন প্রত‌্যয়ন দরকার। উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার উত্তম কুমার সরকার তার পিয়‌নের মাধ‌্যমে ৩০ হাজার টাকা দা‌বি ক‌রে‌ছেন। টাকা না দেওয়ায় অদ‌্যাব‌ধি তাকে বেতন প্রত‌্যয়ন দেওয়া হয়‌নি। য‌ার ফ‌লে তি‌নি নতুন চাকুরী‌তে বেতন পা‌চ্ছেন না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আশা হোম কেয়ার নিউইয়র্ক পেল এম্পয়ার ব্লুক্রস এচিভমেন্ট এওয়ার্ড

নকল সার ও কীটনাশকে চাচঁড়ার মৎস্য চাষীদের সর্বনাশ 

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জগন্নাথপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

‘‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবয়ানে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব’’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল 

মন্ডপে মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা

আত্রাইয়ে আন্তজাতীক নারী দিবস পালিত

কক্সবাজারে নিজ সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো পুলিশ কর্তৃক গ্রেফতার

সাতক্ষীরায় গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে এক এস এসসি পরিক্ষার্থী আত্মহত্যা

রাজশাহীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন