বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নৌকার বিজয়ে কৃষকলীগ কে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি এনামুল হক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় মানে কৃষকলীগের বিজয়। বাগমারা উপজেলা কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠন। বাগমারায় কৃষকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে কৃষকলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ সর্বদা কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে পলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের সার বীজ সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের পাশে রয়েছে। আজ কৃষকরা সংগঠিত এবং শক্তিশালী। কৃষকলীগের কারণেই আওয়ামীলীগ উজ্জীবিত। বাগমারার গ্রামে গ্রামে কৃষকলীগের সংগঠন করতে হবে। কৃষক সভায় নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে কৃষকলীগ ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নৌকার বিজয়ের বিকল্প নেই।

গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু। উক্ত কৃষক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী প্রামানিক, তাহেরপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, হামিরকুংসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা ইমন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকছেদ আলী, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, শাহাদৎ হোসেন শুভ।

এ সময় উপজেলা, ইউনিয়ন কৃষক লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইবিএমসি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় আটক ১  

সেনাবাহিনী প্রধানের বগুড়া এরিয়া পরিদর্শন

দেশের সব লুটেরা ও সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই , আগে চব্বিশের অপরাধের বিচার, তারপর নির্বাচন : জেএসএফ বাংলাদেশ 

আমতলীতে রাজাকার পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে এমপি’র উদ্যোগে ময়লার ভাগার পরিস্কারের অভিযান শুরু

ডাসারে সিএলটি (বিডি) প্রাইভেট এর চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নির্ধারিত সময়সীমার ২৪ দিনেও শুরু হয়নি পুরোদমে বাঁধের কাজ, পিআইসি গঠনে অনিয়ম দূর্নীতির অভিযোগ 

দৌলতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ 

পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ