বাংলাদেশ সকাল
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সেনাবাহিনী প্রধানের বগুড়া এরিয়া পরিদর্শন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

 

বাংলাদেশ সকাল ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বগুড়া সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনা সদস্যের উদ্দেশ্যে দরবার নেন এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বগুড়ায় নির্মানাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সকল পদবির সেনা কর্মকর্তার উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।

তিনি তাঁর বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাঁর জন্য গর্বিত। এরপর সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদর ও বগুড়া এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এ বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ২৪ পদাতিক ডিভিশন দল ৪-০ গোলে ৪৬ পদাতিক ব্রিগেড দলকে পরাজিত করে। উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর শুরু হয় শুরু হয় এ প্রতিযোগিতা ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম মানবিক পরিবারে’র ২য় বর্ষে পদার্পণ 

গুরুদাসপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ ২০০৯ আইনের অবহিতকরণ সেমিনার 

মাদারীপুর জেলা প্রশাসকের বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে ইউপিডিএফের ২ জন নিহত

ডুমুরিয়া প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক উদয় চক্রবর্তীর পরলোক গমন

জাতীয় নির্বাচনে ঈদগাঁওতে বিজিবি মোতায়েন : চলছে পেট্রোল ডিউটি 

আমতলীতে গ্রাম পুলিশ সহ অপর দুই ভাইকে পিটিয়ে জখম

রাণীনগরে ৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

জাগো নারী’র আয়োজনে তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের ক্যাম্পেইন শুরু

মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে না’গঞ্জ তাঁতীদলের আলোচনা সভা