আব্দুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি : ‘এক ডোজ এইচভিপি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় এইচপিভি টিকাদান ক্যম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে (২৪ অক্টোবর) চন্দনবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
জানা যায়, পঞ্চম থেকে নবম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ করে এইচভিপি টিকা ৭ বিভাগের ন্যায় বোদা উপজেলাতেও প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: লুৎফুল কবির, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: গোলাম রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: রায়হান আলী,প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সুপারভাইজার মো: হাতেমুল ইসলাম, ভেক্সিনেটর সেলিনা বেগম, এফডব্লিউএ পুতুল রাণী, বোদা উপজেলার শিক্ষার্থী প্রতিনিধি মোঃ রাব্বি প্রমুখ।




















