বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে আবারও শ্রেষ্ঠ বোদা থানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানা পুলিশ। এরই স্বীকৃতি হিসেবে বুধবার (২৮ আগস্ট) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ছয় বার শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করে অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। একই সাথে সার্বিক কর্ম মুল্যায়নে বোদা থানার এসআই মোঃ মঞ্জুরুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় নবাগত ইউএনও এর যোগদান

ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না: বোরেলের স্বীকারোক্তি

সাতক্ষীরা জেলার চৌকস অফিসারের সম্মাননা পেলেন সৈয়দ আজিমুজ্জামান 

বার আউলিয়ায় হাত- পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চন্দ্রপুরে ১৮শ মিটার কাঁচা রাস্তা দুর্ভোগের নাম, দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর

কারামুক্ত হলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

বরগুনায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১ 

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার ১’ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মেহেরপুর আমদহ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম

ঝিকরগাছার শিওরদাহ পুলিশ ক্যাম্পের কনস্টেবলের কান্ড দেখে হতবাক এলাকাবাসী : বন্দুক ও গুলি জব্দ