বাংলাদেশ সকাল
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে নিম্নমানের ইট দিয়ে কাজ, অভিযোগ পাওয়ার পরও নিশ্চুপ প্রকৌশলী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

মোঃ জুয়েল, বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ের বোদায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে শিখারপুর,কালিবাড়ি, সাখারিয়া পাড়া, সুভাসুজন, জোতনিশিকান্ত এবং ভোলাবসুনিয়া সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, ইটের সাইজ, মান এবং কালার ঠিক নেই। কাজটি করছে ঠাকুরগাঁওয়রে নন্দন প্রেস নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।

নন্দন প্রেসের স্বত্বাধিকারী শফিউল ইসলাম মুঠোফোনে বলেন, এক হাজার ইঠের মধ্যে দু-একটা সমস্যা হতে পারে। এটা অস্বীকারের কিছু নেই। ইটের সাইজের কারণে ৩ টা ইটের বদলে যদি ৫ টা ইট লাগে এতে আমার লোকসান হবে।

বারবার ইটের ছবি এবং ভিডিও সহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী নুনী গোপাল সিংহকে দেয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। শুধু আশ্বাস দিয়ে বলেছেন, পণ্য সামগ্রী নিম্নমানের হলে পরিবর্তন করে দেওয়া যাবে।

উপজেলার ১০৪ টি স্কুলে ওয়াশ ব্লকের ভ্যাট-ট্যক্স বাদ দিয়ে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে বলে জানান নুনী গোপাল। প্রকৌশলী জানান, সকল প্রধান শিক্ষককে টেন্ডারের কপি দেওয়া হয়েছে। সরেজমিনে প্রধান শিক্ষকরা জানান, তাদেরকে টেন্ডারের কোনো কাগজপত্র দেওয়া হয়নি। কত টাকা বরাদ্দ হয়েছে সেটাও তারা জানেননা !

কিছুদিন আগে নুনী গোপালের এবিষয়ে মতামত জানতে চাইলে তিনি রুয়েট, বুয়েট টেস্ট সহ নিউজ এবং পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী অসুস্থ থাকায় তার অনুমতি নিয়ে মতামত দিতে কালক্ষেপণ করতে থাকেন। ইট টেস্ট করতে কতদিন সময় লাগবে জানতে চাইলে তিনি সাত-থেকে দশ দিনের কথা বলেন। গত মঙ্গলবার তার দশ দিন শেষ হবার পর তিনি বলেন, আপনার সন্দেহ হলে আপনি রুয়েট, বুয়েট টেস্ট করাবেন। ঠিকাদারের টেস্ট করা আছে। সেই টেস্টের কপি চাইলে তিনি বলেন, আমি ছুটিতে আছি। ঠিকাদার শফিউল বলেন, টেস্টের কপি প্রকৌশলীর কাছে আছে। তার কাছে থেকে নেন।

ভোলাবসুনিয়া প্রাইমারী স্কুলে ওয়াশ ব্লকের ছাদ ঢালাইয়ের পরও ভেতর পানি ঢুকার অভিযোগ করেন প্রধান শিক্ষিকা। জানতে চাইলে ঠিকাদার বলেন, আগের দেয়ালের সাথে এটাস করে দেয়ার নিয়ম নাই। আমরা তবুও দেই। রংপুর সার্কেলের তও্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, টেস্ট রিপোর্ট করবে ঠিকাদার৷ আপনি কেন করবনে ? আমি বিষয়টি দেখছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহিত

আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জাসাসের উদ্যোগে গঙ্গাচড়ায় ইফতার ও দোয়া মাহফিল

শেরপুর শ্রীবরদীতে বালু পাচারের খবর জানিয়ে হামলার শিকার জুলাইযোদ্ধা

বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার আহ্বায়ক কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্য সাক্ষাৎ 

সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের

ভালো পড়ালেখা করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধানমন্ত্রীর সুস্থতা ও মরহুম ছাত্রলীগ নেতৃবৃন্দের মাগফেরাতে জেলা ছাত্রলীগের খতমে কোরআন ও দোয়া মাহফিল 

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন