বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে বিধবা মহিলাকে আশ্রয়নের ব্যবস্থা করলো জামায়াত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৬, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

 

আব্দুর রহমান, পঞ্চগড়: মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া গ্রামের মোছা.সাবিনা খাতুন (৬৫) নামে এক অসহায় বিধবা নারীকে উপহার হিসেবে ঢেউটিনের দুটি ঘর নির্মাণ করে দিয়েছে সদর উপজেলা জামায়াত।

গতকাল ২৫ জুন বিকেলে এ ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও পঞ্চগড় ১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন।

স্থানীয়রা জানায়, সাবিনা খাতুনের স্বামী ছিলেন একজন দরিদ্র দিনমজুর। তিনি মারা যাওয়ার পর একটি ছোট ছাপরা ঘরে ১ মেয়ে ও ৩ নাতনিকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছিলেন সাবিনা খাতুন। বিষয়টি জামায়াত নেতৃবৃন্দের নজরে আসার পর সংগঠনটির নিজস্ব অর্থায়নে এ ঘর নির্মাণ করে দেওয়া হয়।  এদিকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধরণের মহৎ উদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।

এ সময় সুবিধাভোগী নারী সুফিয়া খাতুন নতুন বসতঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে জানান, আমার এ খুশি প্রকাশ করার মতো নয়। যারা বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ালেন সারা জীবন আমি তাদের জন্য দোয়া করবো। আমাকে বাড়িটি নির্মাণ করে দেওয়ায় আমি অনেক আনন্দিত। এসময় সদর উপজেলা জামায়াত, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিস্তার হড়ফা জলের তোড়ে ভেসে যেতে পারে দুই বাংলার বহু এলাকা

যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ -ডিসি

গুরুদাসপুরে গৃহহীন পরিবারকে জমি, গৃহ হস্তান্তর ও গাছের চারা বিতরণ 

দেবহাটায় শীতার্ত অসহায় মানুষদেরকে ইউএনওর শীতবস্ত্র বিতরণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

কক্সবাজারের রামুতে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মহারামনবমী মেলা

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন নকীবের ইফতার মাহফিল

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

বরগুনার আমতলীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা