মোঃ আবদুল আলিম, পটুয়াখালী : শারদীয় দুর্গাৎসবে অসহায় ও দুঃস্থদের মাঝে পটুয়াখালীতে বস্ত্র বিতরণ করা হয়েছে।বাংলাদেশহিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,পটুয়াখালী পৌর শাখার আয়োজনে২১ অক্টোবর শনিবার বিকাল৪টার সময় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানঐক্য পরিষদ, পটুয়াখালী পৌর শাখার সভাপতি চিন্ময় বণিক,সহ-সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার,সাংগঠনিক সম্পাদক নেপাল দাস, পটুয়াখালী পৌর সভার ১ নংওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শিলাদিত্য এবং২নংওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মানিক ঘোষাল।
শারদীয় দূর্গা পূজার সময় যারা নতুন কাপড় কিনতে পারেননি, তাদের হাতে নতুন শাড়ী, লুঙ্গি পেয়ে অত্যন্ত আনন্দিত।




















