মোঃ আবদুল আলিম দুলাল, জেলা পটুয়াখালী॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান কার্যক্রমের অংশ হিসেবে, গত কয়েক দিন যাবৎ আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়ন মূলক কর্ম কান্ডের প্রচার ও গন সংযোগ করে চলছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আশরাফ।
আর মাত্র কয়েক মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজনীতির মাঠ উত্তাপ্ত হতে শুরু করেছে। সকল রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী গন কোমর বেধেঁ মাঠে নেমেছেন। সকলেই যার যার আত্মসমর্থন মূলক বক্তব্য দিয়ে জনগনের মন যোগাতে ব্যাস্ত।
পটুয়াখালী ১ (পটুয়াখালী, মির্জাগঞ্জ, দুমকী) সংসদীয় আসনে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সহ সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ , বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আলহজ্জ্ব সুলতান আহম্মেদ মৃধা, গন সংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছেন।
এই ৪ জন স্থানীয় ও কেন্দ্রীয় নেতা মনোনয়ন চাইবেন বলে মত প্রকাশ করেন। অন্যদিকে বি.এন.পি থেকে মনোনয়ন নিয়ে মাঠে আসতে পারে সাবেক স্বরাষ্ট মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে রুহুল আমিন হাওলাদর ভোট যুদ্ধে লড়বেন বলে গুন্জন শোনা যাচ্ছে।
যেহেতু বিএনপি ও জাতীয় পার্টি থেকে দুইজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে, সেহেতু আওয়ামীলীগকেও অনেক হিসাব নিকাশ ও চুল ছেড়া বিশ্লেষন করে প্রার্থী বাছাই করতে হবে।
এই আসনের জন্য এমন একজনকে নৌকার দ্বায়িক্ত দিতে হবে যিনি তার যোগ্যতা, মেধা ও গ্রহণ যোগ্যতা দিয়ে অন্য যে কোন দলের যে কোন প্রার্থীকে ধরাশায়ী করতে পারবে।
অত্র আসনের স্থানীয়দের সাথে কথা বললে তারা “বাংলাদেশ সকালকে” বলেন, আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী যত জনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে শিক্ষা, সততা, মেধা, যোগ্যতা, বন্ধু সুলভ আচরণ ইত্যাদি দিক বিবেচনা করলে একমাত্র মোহাম্মদ আলী আশরাফ সকলের থেকে এগিয়ে।
মোহাম্মদ আলী আশরাফ যতো গুলো পথসভা ও গনসংযোগ করেছেন, তাতে হাজার হাজার সাধারন জনতার উপস্থিতি-ই প্রমান করে পটুয়াখালী ১আসনে নৌকাকে বিজয়ী করতে হলে আলী আশরাফ এর বিকল্প নেই।




















