মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি॥ গতকাল ২৬/০৪/২০২৩ তারিখ বুধবার, পটুয়াখালী পৌরসভার জন নন্দিত মেয়র মোঃ মহিউদ্দীন আহম্মেদের আন্তরিক প্রচেষ্টায় পটুয়াখালী পৌরসভা কতৃক পৌরসভার সকল স্কুল ও কলেজের ২০২১ ও, ২০২২ সালে এস,এস,সি এবং এইচ, এস, সি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে GPA-5 অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে,তাদের সকল কে লেখাপড়ায় আরো উৎসাহিত করার লক্ষ্যে সংবর্ধনা ও সম্মাননা পুরুস্কার প্রদান করা এবং ঈদ পরবর্তী পূনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা ও পুরুস্কার প্রদান অনুষ্টানের মাধ্যমে প্রায় হাজার খানেক ছাত্র-ছাত্রীদেরকে পুরুস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনিক পটুয়াখালী পৌরসভার কারিগর, যুব সমাজের আদর্শ,স্মার্ট পটুয়াখালী নির্মানে দৃঢ় প্রত্যায়ী, জননন্দিত মেয়র জনাব মহিউদ্দীন আহম্মেদ,অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী ও ভোলার সংরক্ষিত আসনের মাননিয় সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন (এম,পি,)।
বিষেশ অথিতি হিসেবে উপস্থি থেকে বক্তব্য দিয়েছেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শহিদুল ইসলাম (পিপিএম), পটুয়াখালী জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভি,পি আবদুল মন্নান,পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.মোঃগোলাম সরোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সদস্য মোঃ বাদল হোসেন।
অনুষ্ঠানে আরো গন্যমান্য ও সুধিজন বক্তব্য রাখেন। সকল বক্তা ও সাধারন জনগন মেয়রের এরূপ ব্যতিক্রমধর্মী উদ্যোগের ভুয়শি প্রশংসা করেছেন।
উল্লেখ্য যে, পটুয়াখালী পৌরসভা প্রতিষ্ঠার পর থাকে ইতিপূর্বে মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে এতো বড় আয়োজন কোন সময় হয়নি,সে কারনে ছাত্র-ছাত্রী ও তাদের অবিভাকগন মেয়র মহিউদ্দীন আহম্মেদকে ধন্যবাদ জানিয়েছেন।
সারা দিনভর সম্মাননা অনুষ্ঠান চলার পরে সন্ধার পরে শুরু হয় ঈদ পরবর্তী পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠানে নাচে গানে দর্শকদের মাতিয়ে তোলেন ক্লোজআপ তারকা বিন্দু কনা ও ঢাকা থেকে আগত বেশ কয়েক জন সংগীত শিল্পী।
হাজার হাজার দর্শক শ্রোতার নাচে ও করতালিতে নান্দনিক পটুয়াখালীর ঝাউবন চত্তর মুখোরিত হয়।




















