বাংলাদেশ সকাল
রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পথসভায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, কালকিনিতে সমালোচনার ঝড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ক্ষমতার জানান দিতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও লাঠি হাতে শোভাযাত্রা ও পথসভা করার অভিযোগ পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কালকিনি পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে এ ধরনের মহড়া বেআইনী বলছে প্রশাসন। বিষয়টি নজরে আসায় অস্ত্রধারী ব্যক্তিকে খুঁজতে শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুরো মাদারীপুর জুড়ে।

শুক্রবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

জানা যায়, গত ২ অক্টোবর মেজর(অব:)রেজাউল করিম নামের এক ব্যক্তি বিএনপির ব্যানারে মাদারীপুর-৩ আসনের বিভিন্নস্থানে শোভাযাত্রা ও পথসভা করেন। বিএনপির কোন পদধারী না হলেও মূলত এলাকায় নিজের পরিচিতি লাভের জন্য তিনি এ কর্মসূচি করেন। এদিকে পথসভায় জনসম্মুক্ষে অস্ত্রের প্রদর্শনকৃত বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছবিতে দেখা যায়,রেজাউল করিমের সাথে থাকা দুজন কালো পোশাকধারী লোক একটি পিস্তল ও একটি শর্টগান প্রকাশ্যে বের করে রেখেছেন। তাছাড়া রেজাউল করিমের সঙ্গে থাকা তার ভাতিজা আরিফ হোসেন ওরফে বাবু বেপারীর হাতেও একটি পিস্তল দেখা যায়।

ছবিগুলো নিয়ে মাদারীপুর জুড়ে সমালোচনার ঝড় বইছে।জনগন বলছে জনপ্রতিনিধি হতে এসে এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করাটা তার ঠিক হয়নি।যেহেতু সে বিএনপির ব্যানারে পথসভা করেছে সেহেতু তার এমন কাজের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।অনেকেই আবার আওয়ামীলীগ নেতাদের সাথে থাকা রেজাউল করিমের ছবিগুলো কমেন্ট করে তাকে বিগত দিনে আওয়ামীলীগের দোসর হিসেবে আখ্যায়িত করছেন।

এদিকে উপজেলা বিএনপির নেতারা বলছেন,দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কিছু অনুপ্রবেশকারী এসব কর্মকান্ড করছে।বিএনপির সাথে এদের কোন সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে রেজাউল করিমের কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর হতে তার ব্যক্তিগত (০১৭১২১৮৭৯৯১)নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন,”কোন পথসভা বা জনসভায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করার নিয়ম নেই। যদি কেউ ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে অস্ত্র বহন করেন তবে যার নামে অস্ত্রের লাইসেন্স শুধুমাত্র তার কাছেই অস্ত্র থাকার কথা। একজনের অস্ত্র আরেকজন বহন করতে পারেন না।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের লেডি চাকুবাজ মুসকান আটক

বরগুনায় বাস, মাহেন্দ্র মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩; বাস আটক 

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা 

বাঁশখালী প্রধান সড়কের পাশে ঝুলে থাকা গাছের ডালে যেকোন মুহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ঔষধ বিতরণ।

বরগুনা-২ আসনে আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন পাথরঘাটার পুত্র বধু সুলতানা নাদিরা

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

দেবহাটা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন

বড়াইগ্রামে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

দোজা পীরের দরবারে হামলা, ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ; নি’ হত ১, আটক ৮