বাংলাদেশ সকাল
সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পনেরো বছর পর ভেজাল মবিল মামলার রায়; ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সততা অয়েল মিলের ১০ ড্রাম সরিষার তেলে শত্রুতাবশত পোড়া মবিল মেশানোর ঘটনায় দায়েরকৃত মামলার ১ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি ৫ আসামীকে খালাস পেয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মামলার রায় প্রদান করেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ মাহবুব আলম। আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রি। তিনি ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে ঝিনাইদহের হামদহ এলাকার শেরে বাংলা অয়েল এন্ড রাইস মিলের মালিক আঃ মালেক ও কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে সততা অয়েল মিলসের ১০ ড্রাম সরিষার তেলের মধ্যে পোড়া মবিল মিশিয়ে দেয় আসামী আশরাফ সহ আরো পাঁচজন। ওই সময় ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

ওই ঘটনায় সততা অয়েল মিলের মালিক নওশের আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। যা পরবর্তীতে এজাহার হিসেবে রেকর্ড হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান আদালতে ৭জন কে আসামী করে অভিযোগপত্র দেন। মামলা চলাকালীন ২০২১ সালে মামলার অপর আসামী হাফিজ চেয়ারম্যান মারা যান।

ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (২০ অক্টোবর) রায় প্রদান করেছেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ মাহবুব আলম। রায়ে আসামী আশরাফ কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল হাসান জাহাঙ্গীর বলেন, অভিযোগ আদালতে আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি। রায় সন্তোষজনক।

মামলার বাদী মরহুম নওশের আলীর ছেলে সততা অয়েল মিলসের বর্তমান সত্বাধিকারী মিরাজ জামান রাজ বলেন, রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। তবে চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা আব্দুল মালেক সহ সহযোগী আসামীরা খালাস পাওয়ায় আমরা সংক্ষুব্ধ। অন্যান্য আসামীদের শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে আমরা আপীল করব।

কোর্ট পরিদর্শক মো. মোক্তার হোসেন বলেন, চাঞ্চল্যকর মামলায় একজন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ দু’জন গ্রেফতার

হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ফলাফলে মারাত্মক বিপর্যয়

নানা কার্যক্রমে এগুচ্ছে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

সুনামগঞ্জে দোয়ারাবাজারে মাদকসহ ব্যবসায়ী আটক 

প্রবাসীদের আইনী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইবুনালের দাবী

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে গ্রেফতার ৫

ডাসারে জোর করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

২০শে মার্চ প্রয়াত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

সীতাকুণ্ডে বেড়িঁবাধে মাছ ধরতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের মৃত্যু

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল মাদকসেবী আর বখাটেদের অভয়ারণ্য