রংপুর ব্যুরো :
রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। আজ শনিবার (১মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়েতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে একটি স্বাগত র্যালি উপজেলার ডাকবাংলো থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে পরে আবারো ডাকবাংলো এসে শেষ হয়।
র্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা পানাহার বন্ধ , রমজানের পবিত্রতা রক্ষা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধসহ, বিশ্বের মুসলিমদের এক হয়ে লড়াই করার আহ্বান ও দ্রব্য মূল্যের উর্ধগতি বন্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর জেলার সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল গনী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান। এছাড়া সাউদ পাড়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকনউজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাজ উদ্দিন, সেক্রেটারী সাইফুল ইসলাম, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে রংপুর ১ আসনের জামায়াতের ঘোষিত প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট সরকারের জন্য পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এই র্যালী পর্যন্ত করতে পারি নাই। সেই র্যালী আজ করতে পেরে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুল্লিাহ্। পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্শন করে সকল ধরনের অশ্লীলতা-বেহাপনা বন্ধ করার জন্য চোখ কান খোলা রাখতে আহ্বান জানান ।




















