বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

ভারত থেকে মনোয়ার ইমাম॥ গতকাল ১০ এপ্রিল ভারতের জাতীয় মুখ্য নির্বাচন কমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে, আজ থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া তৃণমূল দলটি জাতীয় দলের মর্যাদা লাভের সম্মান হারিয়ে ফেলেছে। একই সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল।

তৃণমূল দলের মর্যাদা খোওয়ানোর পাশাপাশি জাতীয় দলের মর্যাদা খুইয়েছে ভারতের সি পি আই এবং এন সি পি সহ কিছু প্রাদেশিক রাজনৈতিক দল। যার ফলে আজ থেকে তৃণমূল দল জাতীয় মর্যাদা খুইয়েছে।

কিছুদিন আগে পশ্চিম বাংলার তৃণমূল দলের বহু নেতা এবং মন্ত্রীদের বিরুদ্ধে শিক্ষা ক্ষেত্রে চাকরি দেবার জন্য বেআইনি ভাবে টাকা লেনদেন হয়েছে। তার প্রমাণ সরূপ তৃনমূল দলের সাবেক মহাসচিব পাথ চট্টোপাধ্যায় ও তৃনমূল দলের বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায় কে জেল হাজতে থাকতে হয়েছে। সাথে সাথে তৃনমূল দলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল কে গরু ও কয়লা পাচার কান্ডে জেল হাজতে থাকতে হয়েছে দিল্লি র তিহার জেলে।

পশ্চিম বাংলার তৃনমূল দল যখন জাতীয় দলের মর্যাদা খুইয়েছে ঠিক তখনই পশ্চিম বাংলার বহু কোটি টাকা পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে তা নিয়ে চিন্তিত রাজনৈতিক বিরোধী দলের নেতৃত্ব। তবে হঠাৎ করে তৃনমূল দলের মর্যাদা জাতীয় স্তরে খোওয়ানোর ফলে আগামী দিনে পশ্চিম বাংলার বাইরে তৃণমূল দল আর বলতে পারবে না যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

কারণ সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনে বড় ধাক্কা খায় তৃনমূল দল। গোয়া ও মেঘালয় রাজ্য ও ত্রিপুরা তে তৃণমূল দল লোটা ভোটের সাথে লড়াই করতে হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই দল ভারতের কোন জায়গায় প্রভাব বিস্তার করতে পারেনি। তাই তৃনমূল দল কে জাতীয় দলের মর্যাদা থেকে সরিয়ে দিয়েছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরার মির্জাপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ডিমলায় এতিমদের মাঝে ইফতার বিতরণ

ঈদগাঁওতে দেশীয় তৈরী একনলা বন্দুকসহ আটক – ১

রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী পালন

নাভারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা 

ধর্মপাশার ধারাম বিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করণের দাবি এলাকাবাসীর

১৪ ডিসেম্বর রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

‘আমাদের দেশের রক্তে বিষ প্রয়োগ’, অবৈধ অভিবাসীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প

কোটচাঁদপুরে পান বরজ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক