বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ আজ সারা পশ্চিম বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের মধ্যে মারপিট ও বোমা হামলা এবং গুলির লড়াই চলেছে। সাথে সাথে বিভিন্ন জায়গায় অবাধ ও নিরবিচ্ছিন্নভাবে সন্ত্রাস ও জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন এর বাসন্তী তে এক তৃনমূল দলের কর্মীর মৃত্যু হয়েছে গুলিতে।

সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় এবং কোচবিহার জেলা ও সহ মেদিনীপুর এর বিভিন্ন যায়গায় শাসক তৃনমূল দলের দাপটে বুথ থেকে পোলিঙ অফিসার ও ভোট কর্মীরা পালিয়ে গিয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন। কিন্তু তা বাস্তবায়নে রূপ ধারণ করে নি। আজকের এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ কারী বিরোধী দলের নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং সি আই এম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এম পি ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও এম পি শ্রী প্রদীপ ভট্টাচার্য এবং আই এস এফ নেতা নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য বিরোধী দলের নেতৃত্ব এই পঞ্চায়েত নির্বাচন কে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বলে আখ্যা দিয়েছে।

এই খবর লেখা পর্যন্ত পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গায় শাসক তৃনমূল দলের সন্রাস ও অবাধ ভোট লুটপাটের খবর আসছে। তবে শাসক তৃনমূল দলের পক্ষে থেকে তা মানতে রাজি নয় । তাদের দাবি পশ্চিম বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পিবিআইয়ের দৃঢ়তায় মানবপাচারকারী’র হাত থেকে ভিকটিম উদ্ধার; আটক-৩

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বিবেচিত নয়; মানুষ হিসেবে বিবেচিত’ : প্রধান উপদেষ্টা

যশোর সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান লাইফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

ডুমুরিয়ায় ইমাম পরিষদের দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

মরার আগেও কি পাকা রাস্তা হেঁটে বাড়ি যেতে পারিনা, বদলগাছীতে এক মুক্তিযোদ্ধার আকুতি !

শাজাহানপুরে জমিজমার বিরোধের জেরে মারপিটে নারী আহত, গ্রেপ্তার ১

যশোরে আট মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আরমান গাজী (শেখর) ফেন্সিডিলসহ গ্রেফতার 

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা