বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় ক্রেতাদের ঠকানোর অভিযোগে তেলের পাম্পসহ দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

মোঃ ফিরোজ আহমেদ,পাইকগাছা (খুলনা) : ডিজেল, পেট্রোল কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে পাইকগাছায় বিভিন্ন তেলের পাম্প, দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সদরের সরল বাসট্যান্ড জিরো পয়েন্ট এলাকায় তেলের পাম্প ও দোকানে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। এসময়ে পেট্রোল প্রতি ১০ লিটারে ৫ শ ২০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়ায় আসিফ ফিলিং স্টেশনের ম্যানেজার কে ৮০ হাজার টাকা এবং ডিজেল প্রতি ১০ লিটারে ৫ ৪শ ২০ মি.লি. তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় জয় মা এন্টারপ্রাইজ এর মালিক উজ্জ্বল সরকার কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় অভিযানে।

অভিযানে উপস্থিত ছিলেন, প্রসিকিউটর বিএসটিআই’র জেলা পরিদর্শক মো. রাকিব ইসলাম, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র জন্মের পরেই রাজনৈতিক দল হয়ে ওঠে দলপ্রধানের ব্যক্তিগত হাতিয়ার : স্যার ড. আবু জাফর মাহমুদ  

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

৮ বছর বয়সেই মুক্তিযোদ্ধা হন আমতলীর তোফাজ্জেল

“বিশ্বশান্তী- ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি” শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান 

মেহেরপুরে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গাংনী ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে নূর মোহাম্মদ রাবিয়া দারুল উলুম এতিমখানাতে শিক্ষা উপকরণ বিতরণ

ঝিনাইদহে স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ -আহত ১৫ 

নাটোরে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা; গ্রেফতার প্রতারক