বাংলাদেশ সকাল
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় জামায়াতের নির্বাচনী কর্মশালা : দেশের জন্য সততা, নিষ্ঠার সাথে কাজ করতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় আল আমীন ট্রাস্টের কার্যালয়ে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কয়রা-পাইকগাছা খুলনা ৬ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাস্টার শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাও গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওঃ বুলবুল আহমেদ, সহসেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক, পৌর আমীর ডঃ আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, এ্যাডঃ রুহুল আমিন, তামিম রায়হান সহ পাইগগাছ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় আগুনে প্রাইভেটকার সহ ৪০ দোকান পুড়ে ছাই

সীমান্তবর্তী শেরপু‌রে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

শেরপুরের তিনটি আসনে প্রতীক পেলেন যারা

রংপুর-১ আসনকে স্বাধীনতার স্বাদ দিলেন জনতার এমপি বাবলু 

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনার উদ্বোধন

তালতলীতে খালে অবৈধ স্থাপনা তৈরীর সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাঁধা!

ডিমলায় অটোবাইক চালকদের ৪ দফা দাবীতে সমাবেশ ও মিছিল

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত 

ঈদগাঁও জাহানারা স্কুলে শিক্ষা বোর্ড পরিদর্শনে চট্রগ্রামের বিদ্যালয় পরিদর্শক