বাংলাদেশ সকাল
বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় পাখি শিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা উপজেলায় সোলাদানা ইউনিয়নে পাখিসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমনা করা হয়েছে।

জানা যায়, পাইকগাছার বেতবুনিয়া বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার মোঃ ফয়সাল সরদার মঙ্গলবার রাতে বেতবুনিয়া বিলে অভিযান চালিয়ে পাখি শিকারী মোঃ হুসাইন সরদারকে (৫০) হাতে নাতে আটক করেন।

সে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা এবং ৯টি শিকারকৃত অতিথি পাখি পাওয়া যায়।

বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় জব্দকৃত ৯টি অতিথি পাখিকে সকলের সামনে সুস্থ অবস্থায় মুক্ত আকাশে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত সকলের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বিএমএসএস এর সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিনের ঈদ শুভেচ্ছা বার্তা

রামু সেনানিবাসে তিনদিন ব্যাপী প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন 

মেহেরপুরে সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নানের পক্ষে গণসংযোগ

বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবী সংবলিত লিফলেট বিতরণ

প্রবাসী নাগরিকদের উদ্যোগে সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

৩রা জানুয়ারী ২০২৪ বুধবার জাতিসংঘের সামনে জামাত-বিএনপি’ র নাশকতা বিরোধী সমাবেশ

গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সোমনাথ সাহা 

শেরপুরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক