বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় সংবাদ সম্মেলনের বিপরীতে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সাংবাদাদাতা : খুলনার পাইকগাছায় বাউখোলা বদ্ধ জলমহল নিয়ে বিএনপি ও যুবদল  নেতার বিরুদ্ধে করা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পালটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টা পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সেলিম জাহাঙ্গীর। বক্তব্যে তিনি বলেন,  লস্কর ইউপির বাউখোলা বদ্ধ জলমহলটি আলমতলা, লক্ষীখোলা, মাঠান, চকবগুড়া, হেতালবুনিয়া, খড়িয়া ঢেমশাখালী মৌজায় অবস্থিত ৭২.৯৯ একর জমি ২২ জন ভুমিহীন বন্দোবস্ত প্রাপ্ত হন। যাদের  কাছ থেকে  তিনি চিংড়ী ঘের করা জন্য ডিড করে নেন। উক্ত জমি আওয়ামিলীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে জোরপূর্বক দখল করতো আওয়ামিলীগ নেতা সামরুল মোল্যা। ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলে সামরুল মোল্যা পলাতক থাকে। এর মধ্যে উপজেলা বিএনপির গ্রুপিংর কারণে সে একটি পক্ষের সহাতায় অপর গ্রুপের আসলাম পারভেজ ও ইমরান সরদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।

প্রতিপক্ষ গ্রুপের ইন্দনে উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আসলাম পারভেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেনের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এ বানোয়াট সংবাদ সম্মেলন করা হয়। যার প্রতিবাদে সেলিম জাহাঙ্গীর এ পাল্টা সংবাদ সম্মেলন করে  প্রতিবাদ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ