পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমানের বাড়ী থেকে স্বর্ণালংকার চুরি হয়েছে। এব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায় বুধবার সন্ধ্যায় কেউ একজন ঘরের ভেতর ঢুকে আলমারির উপর থেকে চাবি নেয়ে আলমারি খুলে একজোড়া কানের দুল,একটি নাকের ও একটি আংটি চুরি করে। পাশের রান্না ঘর থেকে মিসেস শারমিন রহমান দেখতে পায় সাংবাদিক মিজান ( তার স্বামী) হয়তো বাড়ীতে আসছে। তখন তিনি তাঁর স্বামীকে রান্না ঘরে ডাকতে থাকে। কোন সাড়াশব্দ দেওয়ায় সে চিল্লায়ে বলে, আমি আসছি, এ কথা শুনে দ্রুত চোর স্থান ত্যাগ করে। পরে ঘরে ঢুকে দেখে আলমারী খোলা গহনা নেই।
এ ঘটনা জানার পর থানা পুলিশ ও খুলনা-৬ সংসদ সদস্যের ভাই যুবনেতা অহিদুজ্জামান, আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নেতা এ্যাড, শেখ আবুল কালাম আজাদসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




















