বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন; ১১টি পদের বিপরীতে প্রার্থী ১৯ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা (খুলনা)॥আগামী ২৭ নভেম্বর পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবারের নির্বাচন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও রাজ্জাক-আক্কাছ ঐক্য পরিষদ ও বাম গণতান্ত্রিক ঐক্য জোটের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ মোজাফ্ফর হাসান জানান, ১৭ নভেম্বর বিকেল ৩টা পযর্ন্ত ছিল মনোনয়ন পত্র দাখিল ও যাচাইয়ের নির্ধারিত সময়। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩টা প্যানেলে ও স্বতন্ত্র হিসেবে ১৯ টা মনোনয়নপত্র দাখিল হয়েছে। সব গুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড.পঙ্কজ কুমার ধর, বাম গণতান্ত্রিক জোটের এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল ও রাজ্জাক-আক্কাছ ঐক্য পরিষদের এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক। সহ-সভাপতি পদে ২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী পরিষদের এ্যাড. সমীর কুমার বিশ্বাস ও এমএম ইদ্রিসুর রহমান, ঐক্য পরিষদের মোঃ আঃ মজিদ গাজী ও জিএম আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড. শেখ তৈয়ব হোসেন, ঐক্য পরিষদের জিএম আককাছ আলি এবং এসএম মুজিবর রহমান। সাহিত্য ও সংস্কৃত সম্পাদক পদে আওয়ামী পরিষদে শেখ আবুল কালাম আজাদ ও ঐক্য পরিষদে মোঃ বেলাল উদ্দীন, সদস্য ৩টি পদের বিপরীতে আওয়ামী পরিষদে মোঃ নজির আহম্মদ, ভবরঞ্জন বৈদ্য ও বিজয় কৃষ্ণ মন্ডল , ঐক্য পরিষদে রেহানা পারভীন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোঃ সাইদুর রহমান মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক, অরুন কুমার মন্ডল ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক ও সঞ্জয় কুমার মন্ডল লাইব্রেরী পদে নির্বাচিত। ২৭ নভেম্বর নির্বাচনে ৬৫ জন ভোটার সমিতির কার্যালয়ে সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. মোঃ মোজাফ্ফর হাসান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. অবনী মোহন সানা ও এ্যাড. শেখ বারিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে আগামী ২২ নভেম্বর সমিতির ২য় তলা ভবনে প্রধান নির্বাচন কমিশনারের আয়োজনে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

লালমনিরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভাষা শহীদদের স্মরণে বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি 

জীবিত গাছ মরা দেখিয়ে নিলাম আহ্বান, খবর প্রকাশে নড়েচড়ে উঠে প্রশাসন

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা 

ওয়েব ফাউন্ডেশন এর সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা

বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা 

কেশবপুরে স্বল্প মূল্যে চক্ষু মেডিকেল ক্যাম্প

সীতাকুণ্ডের গুলিয়াখী বীচে ‘সবুজ চুড়ি আন্দোলনে’র ২৫শ তালগাছ রোপন 

ভূরুঙ্গামারীতে ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদক সহ গ্রেফতার